NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

রাতের আঁধারে দুর্বৃত্ত আক্রমণে ক্যাম্পের বাজারে চার মহিলা সহ আহত ৫, উত্তেজনা

Spread the love

রাতের আঁধারে দুষ্কৃতী তাণ্ডব। ঘটনায় আহত স্থানীয় চারজন মহিলা সহ এক যুবক ।ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে বাধারঘাট ক্যাম্পের বাজার দীনদয়াল আশ্রম সংলগ্ন এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বাধারঘাটে দুষ্কৃতী তাণ্ডব ঘিরে উত্তেজনা ।ঘটনা সোমবার রাতে ।জানা গেছে বাধারঘাট ক্যাম্পের বাজার দীনদয়াল আশ্রম সংলগ্ন এলাকায় ।পানীয় জলের অফিসে এই ঘটনার সূত্রপাত ।একদল যুবক অফিসের সিকিউরিটি গার্ড কে মারধর করে ।চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে এলে দুষ্কৃতীরা স্থানীয়দের উপর চড়াও হয়। তারা সংখ্যায় ২০ থেকে ২৫ জন ছিল ।অভিযোগ দুষ্কৃতীরা বিজেপি দলের ফ্লেক্স পায়ে মাড়িয়ে বিজেপির পতাকা বাহী বাঁশ তুলেই স্থানীয়দের মারধর করে ।দুষ্কৃতীদের আক্রমণে আহত হন এলাকার চারজন মহিলা সহ এক যুবক ।দুষ্কৃতী তান্ডবের বিরুদ্ধে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করতেই তারা পালিয়ে যায় ।এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসেন ।সোমবার রাতে জিবি হাসপাতালে আহত এক মহিলা এই ঘটনা জানান ।তিনি জানান ,তার গলার স্বর্ণের চেনের অর্ধেকটা দুষ্কৃতীরা নিয়ে গেছে ।এক মহিলাকে শ্লীলতাহানির চেষ্টাও করে দুষ্কৃতিকারীরা ।তাদের মধ্যে দেবব্রত বিশ্বাস নামে একজনকে তারা চিনতে পেরেছেন ।এই দেবব্রত বিশ্বাসই মূল অভিযুক্ত বলে জানান তিনি।

ঘটনার পরই এডি নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।রাতের আঁধারে দুষ্কৃতী আক্রমণকে কেন্দ্র করে ক্যাম্পের বাজার দীনদয়াল আশ্রম সংলগ্ন এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *