NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

পাঁচ রাজ্যে বিজেপির জয়ে বনমালীপুরে বিজয় মিছিল, উচ্ছ্বাসে কর্মী-সমর্থকরা

Spread the love

পশ্চিমবঙ্গসহ দেশের পাঁচটি রাজ্যে বিজেপির উল্লেখযোগ্য জয়ের প্রেক্ষিতে ত্রিপুরার ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রে বুধবার আয়োজিত হলো এক বর্ণাঢ্য বিজয় মিছিল। দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে মিছিলটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

মিছিলে অংশ নিয়ে রাজ্যসভার সাংসদ রাজিব ভট্টাচার্য বলেন, এই জয় প্রমাণ করে দিয়েছে যে দেশের মানুষ এখন সচেতন এবং নিজেদের অধিকার ও নিরাপত্তার বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে। তিনি পাঁচ রাজ্যের জনগণকে এই ফলাফলের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, জনগণ আর অন্যায় সহ্য করতে রাজি নয়।

বিজয় মিছিলে দলীয় পতাকা ও তিন রঙের বেলুন হাতে নিয়ে কর্মী-সমর্থকরা ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে দিতে রাজপথ পরিক্রমা করেন। মিছিলটি এলাকাজুড়ে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করে।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি অরিন্দম চৌধুরী সহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও কর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, এই জয়ের মাধ্যমে বিজেপি বিরোধী দলগুলিকে স্পষ্ট বার্তা দিয়েছে যে জনগণের সমর্থন এখন তাদের পক্ষেই রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *