এডিসির সাধারণ নির্বাচন এবং ধর্মনগর কেন্দ্রের উপনির্বাচনে দলের ভরাডুবির কারণ খুঁজতে বুধবার থেকে সিপিআইএমের দুদিনের রাজ্য কমিটির বৈঠক শুরু হয়েছে ।এই বৈঠক থেকেই আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনের রণকৌশল এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এদিন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী এই সংবাদ জানিয়েছেন।
সদ্য সমাপ্ত এডিসির সাধারণ নির্বাচনে ২৫টি কেন্দ্রে প্রার্থী দিয়ে একটিতেও সাফল্য আসিনি সিপিআইএম দলের ।তেমনি বামফ্রন্টের অন্যান্য রাজনৈতিক দলগুলিও সফল হয়নি ।একইভাবে সদ্য সমাপ্ত ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও দল সাফল্য পায়নি। কেন জনসমর্থন থাকা সত্ত্বেও দল সাফল্য পায়নি তার কারণ খুঁজে বের করতে বুধবার থেকে সিপিআইএম রাজ্য দপ্তরে দলের রাজ্য কমিটির দুইদিন ব্যাপী সাংগঠনিক বৈঠক শুরু হয়েছে ।এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার থেকে শুরু করে অন্যান্য নেতৃবৃন্দ ।এদিন এই বৈঠক শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জীতেন চৌধুরী জানান ,সদ্য সমাপ্ত দুটি নির্বাচনে দল কেন সাফল্য পায়নি তার কারণ এই বৈঠকে বিশ্লেষণ করা হবে। এর উপর দাঁড়িয়ে আগামী দিনে এই অবস্থা থেকে উত্তরণের জন্য কি শ্লোগান তোলা যায় ,কি ধরনের সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
এদিন সিপিআইএম রাজ্য সম্পাদক আরো জানান ,দুই দিনের রাজ্য কমিটির বৈঠকে আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনের রণকৌশল এবং সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করা হবে।













Leave a Reply