NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে রাজ্যপালের সাথে দেখা করলেন মথার এমডিসিরা

Spread the love

প্রত্যাশিতভাবেই বিনা প্রতিদ্বন্দিতায় এডিসির চেয়ারম্যান ,সিইএম এবং ইএম পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ভব রঞ্জন রিয়াং, রুনিয়েল দেববর্মা এবং সি কে জমাতিয়া ।বুধবার তারা শপথ গ্রহণ করবেন। মঙ্গলবার নবনির্বাচিত মথার এমডিসিরা লোকভবনে গিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুকে আমন্ত্রণ জানান।

খুমুলুঙে এডিসির কাউন্সিল ভবনে আজ বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রত্যাশিতভাবেই চেয়ারম্যান, সিইএম এবং এক্সিকিউটিভ মেম্বার পদে নির্বাচিত হন যথাক্রমে ভব রঞ্জন রিয়াং,রুনিয়েল দেববর্মা এবং সি কে জমাতিয়া। এদিন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ার পর এডিসির নতুন চেয়ারম্যান, মুখ্য কার্যনির্বাহী সদস্য এবং এক্সিকিউটিভ মেম্বারকে নিয়ে নবনির্বাচিত ২৪ জন এমডিসি রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারের জন্য লোকভবনে যান। তাদের সাথে ছিলেন তিপ্রা মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা ।নির্বাচিত সদস্যদের সাথে প্রায় আধঘন্টা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন রাজ্যপাল। লোকভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এই কথা জানান এডিসির নবনির্বাচিত মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা।

উল্লেখ্য ,সোমবারই মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের সাথে নবনির্বাচিত এমডিসিদের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয় ।এই বৈঠকে সর্বসম্মতি ক্রমে ভব রঞ্জন রিয়াংকে চেয়ারম্যান, রুনিয়াল দেববর্মাকে মুখ্য কার্যনির্বাহী সদস্য এবং আপাতত চন্দ্র কুমার জমাতিয়া কে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনের পরে অন্যান্য কার্যনির্বাহী সদস্যদের নাম জানানো হবে বলেও ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *