NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

বিজেপির মন্ডল প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Spread the love

রাজ্যেও শুরু হচ্ছে বিজেপির পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান ।মন্ডল থেকে শুরু হবে এই অভিযান ।মন্ডলের প্রশিক্ষকদের কিভাবে প্রশিক্ষণ দিতে হবে তার উপর এক কর্মশালা বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় ।উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ,রাজ্য বিজেপি সভাপতি সহ অন্যান্যরা।

পাখির চোখ ২০১৮ সালের চৌদ্দদশ বিধানসভা নির্বাচন। এই লক্ষ্যে দলের সক্রিয় সদস্যদের প্রশিক্ষিত করার কাজ শুরু হচ্ছে বিজেপি দলে। এই প্রশিক্ষণ পর্বের শিরোনাম দেওয়া হয়েছে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান ।মন্ডল স্তর থেকে শুরু হবে এই অভিযান। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুসারে সাতটি বিষয়ের উপর মন্ডল স্তরে প্রশিক্ষণ দেওয়া হবে । ৬০টি মন্ডলে ৬০ জন নেতৃত্বকে প্রশিক্ষণ প্রদানের জন্য চিহ্নিত করা হয়েছে। এরা কিভাবে মন্ডল স্তরে সক্রিয় কর্মীদের প্রশিক্ষণ দেবেন সেই সম্পর্কে এক কর্মশালা বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় ।এই কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযানের রাজ্য কনভেনার সুব্রত চক্রবর্তী ,মন্ত্রী টিংকু রায়, বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা ।এদিন মন্ডল স্তরের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানান ,দলের অন্যতম সাংগঠনিক অঙ্গ হলো প্রশিক্ষণ ।মন্ডল থেকে শুরু হয় এই প্রশিক্ষণ। এবারের প্রশিক্ষণ পর্বে মন্ডল স্তরের প্রশিক্ষণের জন্য সাতটি বিষয়কে নির্বাচিত করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।মন্ডল গুলোর প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পর শুরু হবে জেলা স্তরের প্রশিক্ষণ ।সেখানে থাকবে ১২টি বিষয়। এর পর হবে রাজ্যভিত্তিক প্রশিক্ষণ। দলের ভাবধারা এবং সংগঠন বিস্তারে কর্মীদের কি কাজ থাকবে সেই প্রসঙ্গ নিয়েই এই প্রশিক্ষণ বলে জানান মুখ্যমন্ত্রী।

এদিনের এই কর্মশালায় প্রদেশ বিজেপি সহ-সভাপতি পাপিয়া দত্ত, বিধায়ক রঞ্জিত দাস ,প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস, মন্ত্রী সান্তনা চাকমা, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় প্রমুখও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *