NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

ধৃত তিন কুখ্যাত চোর, উদ্ধার চুরি যাওয়া তিনটি টমটম ও একটি বাইক

Spread the love

তিন টমটম চোর সহ চুরি যাওয়া তিনটি টমটম উদ্ধার করল পশ্চিম থানার পুলিশ। ধৃত টমটম চোরেরা হলো শিবু সাহা ,সজল সরকার এবং সুরজিৎ দেবনাথ ।চুরির ঘটনার তিন দিনের মধ্যেই পুলিশ এই সাফল্য পেয়েছে। এদিন পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি এই সংবাদ জানান।

গত মঙ্গলবার এবং বুধবার রাতে রাজধানীর বটতলা এলাকা থেকে দুটি টমটম চুরি হয় ।অভিযোগ পেয়ে এসআইটি গঠন করে টমটম চুরি কান্ডের তদন্ত শুরু করে পুলিশ ।এই তদন্তকারী দলে ছিলেন বটতলা ফাঁড়ির ওসি এসআই শুভদীপ দেব এবং রামনগর ফাঁড়ির ওসি এসআই শুভেন্দু দাস। ঘটনার তদন্ত চালিয়ে পুলিশ ৪৮ ঘণ্টার মধ্যেই টমটম চুরি কাণ্ডে জড়িত মূল অভিযুক্ত শিবু সাহা কে গ্রেফতার করে। তার বাড়ি রাজধানীর আড়ালিয়া এলাকায় ।পরে ধৃত অভিযুক্ত কে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ সজল সরকার এবং সুরজিৎ দেবনাথ নামে আরও দুই অভিযুক্ত কে গ্রেফতার করে। তাদের কাছ থেকে চুরি যাওয়া তিনটি টমটম উদ্ধার করে পুলিশ। পাশাপাশি ধৃতদের কাছ থেকে একটি নম্বর বিহীন বাইক উদ্ধার করে পুলিশ। এদিন পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি এই সংবাদ জানান ।তিনি জানান ,ধৃত অভিযুক্তরা প্রথমে চুরি করা টমটম থেকে ব্যাটারি খুলে বিক্রি করে ফেলতো ।পরে টমটমগুলি বিক্রি করতো। তাদের কাছ থেকে একটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এদিন পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি আরো জানান, ধৃতদের সাথে একটি চক্র জড়িত রয়েছে ।এরা চুরি করা টমটম গুলির ব্যাটারি বিক্রি করে ।এই চক্রটিকেও অতি শীঘ্রই জালে তোলা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *