NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

৩৬টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আমতলী থানার পুলিশ

Spread the love

চুরি যাওয়া এবং হারিয়ে যাওয়া এমন ৩৬ টি মোবাইল উদ্ধার করে সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দিল আমতলী থানার পুলিশ। অত্যাধুনিক প্রযুক্তি সি ই আই আর পোর্টাল ব্যবহার করে এই ক্ষেত্রে পুলিশ সাফল্য পেয়েছে । আমতলী থানার ওসি পরিতোষ দাস এই সংবাদ জানিয়েছেন।

বিগত দুই মাস যাবত বিভিন্ন এলাকা থেকে মোবাইল চুরির অভিযোগ পায় আমতলী থানার পুলিশ। এই অভিযোগ পেয়ে পুলিশ অত্যাধুনিক প্রযুক্তি সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার তথা সি ই আই আর পোর্টাল ব্যবহার করে তল্লাশি চালায়। আর এই প্রযুক্তি ব্যবহার করেই সাফল্য পায় আমতলী থানার পুলিশ ।উদ্ধার করা হয়, ৩৬ টি মোবাইল ।বুধবার সংশ্লিষ্ট মোবাইল মালিকদের থানায় ডেকে এনে তাদের হাতে মোবাইলগুলি তুলে দেওয়া হয় ।এদিন আমতলী থানার ওসি পরিতোষ দাস এই সংবাদ জানান ।তিনি জানান ,উদ্ধারকৃত মোবাইলগুলির অধিকাংশ হারিয়ে যাওয়া ।কয়েকটি মোবাইল চুরিও হয়েছে ।এই মোবাইল গুলি অন্যত্র বিক্রি করে দেওয়া হয়েছিল ।কিন্তু হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল সি ই আই আর পোর্টালে রেজিস্টার করা হলে সংশ্লিষ্ট মোবাইলগুলিতে সিম কার্ড ব্যবহার করলেই তার ট্রেস পাওয়া যায়। এভাবেই এই মোবাইলগুলি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে হারিয়ে যাওয়া মোবাইল পেয়ে খুশি সংশ্লিষ্ট মোবাইল মালিকরা। তারা আমতলী থানার পুলিশের এই উদ্যোগের ভুয়শী প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *