NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

যাত্রাপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার এক বাংলাদেশী নাগরিক

Spread the love

পুলিশ এবং বিএসএফের যৌথ অভিযানে এক বাড়ি থেকে আটক বাংলাদেশী নাগরিক । বৃহস্পতিবার গভীর রাতে যাত্রাপুর থানাধীন কে কে নগর এলাকার এক বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার যাত্রাপুর থানার ওসি পার্থ নাথ ভৌমিক এই সংবাদ জানিয়েছেন।

যাত্রাপুর থানাধীন রাজেন্দ্রনগর টিলা এবং কালীকৃষ্ণনগরের মধ্যবর্তী গ্রাম কে কে নগরে মনির হোসেনের বাড়িতে গত বেশ কয়েকদিন ধরে এক বাংলাদেশী নাগরিক বসবাস করছিল। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদে যাত্রাপুর থানার পুলিশ এই খবর পায়। সাথে সাথে পুলিশ সংশ্লিষ্ট এলাকার বিএসএফের বিওপির আধিকারিকদের সাথে যোগাযোগ করে তাদের সাহায্য চায় ।পরে পুলিশ এবং বিএসএফ জওয়ানদের যৌথ অভিযান কারি দলটি রাত আনুমানিক একটা নাগাদ কে কে নগরের মনির হোসেনের বাড়িটি ঘেরাও করে অভিযান চালায় ।অভিযানে বাংলাদেশি নাগরিকটিকে গ্রেফতার করে পুলিশ ।তার নাম আব্দুল মোহাম্মদ বাথান ,পিতা কালামিয়া। শুক্রবার যাত্রাপুর থানার ওসি পার্থ নাথ ভৌমিক এই সংবাদ জানান।

বৃহস্পতিবার রাতে বিএসএফ জওয়ানদের সহযোগিতা নিয়ে যাত্রাপুর থানার পুলিশের এই অভিযানে নেতৃত্বে ছিলেন এস আই বিজয় চক্রবর্তী এবং ওসি পার্থ নাথ ভৌমিক। ধৃত অভিযুক্তকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *