NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

চুরি হওয়া স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার, ৭ চোরকে গ্রেপ্তার পশ্চিম থানার পুলিশের

Spread the love

শহরে চুরি সংক্রান্ত ঘটনায় বড়সড় সাফল্য পেল পশ্চিম থানার পুলিশ। চুরি যাওয়া স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করার পাশাপাশি মোট ৭ জন চোরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন এসডিপিও দেবপ্রসাদ রায়।

জানা যায়, সাম্প্রতিক সময়ে এলাকায় একাধিক চুরির ঘটনা সামনে আসছিল। এই ঘটনাগুলির তদন্তে নেমে পশ্চিম থানার পুলিশ একটি বিশেষ অভিযান চালায়। অভিযানের ফলেই সন্দেহভাজনদের চিহ্নিত করে একে একে মোট ৭ জনকে আটক করা হয়। আটক হওয়া অভিযুক্তদের মধ্যে একজন মহিলা চোরও রয়েছে বলে জানান এসডিপিও দেবপ্রসাদ রায়। তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও একাধিক মোবাইল ফোন উদ্ধার হয়েছে। এছাড়া ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের সঙ্গে জড়িত আরও কেউ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে।

পাশাপাশি, এই চুরির ঘটনায় অন্য কোনও যোগসূত্র আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের এই সাফল্যে এলাকায় স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে এবং পুলিশ প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *