এডিসি নির্বাচনের আগে বড় সাফল্য আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশের ।আগরতলা রেল স্টেশন থেকে উদ্ধার দুটি ম্যাগাজিন ,দুটি তাজা কার্তুজ ও একটি পিস্তল সহ গ্রেপ্তার এক অস্ত্র কারবারি। ধৃতের নাম সুব্রত দত্ত ,বাড়ি সিপাহীজলা জেলার মধুপুর এলাকায়।
রাজ্যে মাদক ব্যবসার সাথে সাথে পাল্লা দিয়ে চলছে অস্ত্র ব্যবসাও।বিশেষ করে সীমান্ত এলাকাতেই চলছে এই অস্ত্র ব্যবসার রমরমা ।এক অস্ত্র ব্যবসায়ীকে অস্ত্র সহ গ্রেফতার আবারো এই ঘটনার প্রমাণ মিলল। মঙ্গলবার সকালে আগরতলা রেল স্টেশন থেকে জিআরপি থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করে ।এদিন রুটিন তলাশী চালানোর সময় আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ স্টেশন চত্বরে কাঁধে ব্যাগ নিয়ে এক যুবককে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে। তার অস্বাভাবিক গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের ।সাথে সাথে পুলিশ তাকে আটক করে তল্লাশি চালায় ।তল্লাশি কালে পুলিশ তার ব্যাগ থেকে একটি অত্যাধুনিক 7.65 বোরের পিস্তল উদ্ধার করে ।একই সাথে পুলিশ তার কাছ থেকে দুটি ম্যাগজিন এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। সাথে সাথে পুলিশ তাকে গ্রেফতার করে জিআরপি থানায় নিয়ে আসে ।তার নাম সুব্রত দত্ত ,বাড়ি সিপাহীজলা জেলার মধুপুর থানা এলাকায়। জিজ্ঞাসাবাদে জিআরপি থানার পুলিশ জানতে পারে, সে আগ্নেয়াস্ত্রটি বিহারের ভাগলপুর জেলা থেকে কিনে আজই রেল যোগে আগরতলা এসেছে ।মধুপুর এলাকায় একটি অস্ত্র ব্যবসার রেকেট এর মাধ্যমে বিক্রি করার জন্যই আগ্নেয়াস্ত্রটি নিয়ে এসেছে সে ।এদিন আগরতলা রেলস্টেশনের জিআরপি থানার ওসি রাজু ভৌমিক এই সংবাদ জানান।
আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর পেয়ে আগরতলা রেলস্টেশনের জিআরপি থানায় ছুটে যায় ফরেনসিক বিশেষজ্ঞ টিম ।ছুটে আসে বিএসএফ এবং রাজ্য পুলিশের গোয়েন্দা আধিকারিকরাও ।অস্ত্র আইনে একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি থানার পুলিশ ।মধুপুর সীমান্ত এলাকার অস্ত্র ব্যবসার রেকেটটিকে জালে তুলতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।ধৃত অভিযুক্তকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে।















Leave a Reply