NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

বেঁচে আছেন ধর্মেন্দ্র! আশ্বস্ত করলেন ধর্মেন্দ্র কন্যা এষা

Spread the love

নিউজ আপডেট ত্রিপুরা ওয়েব ডেস্কঃ- বেঁচে আছেন ধর্মেন্দ্র! সম্প্রতি সোমবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় বলিউডের বিখ্যাত অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, যা নিয়ে অনুগামীদের মধ্যেই শুরু হয় জল্পনা-কল্পনা। বলা চলে শারীরিক অসুস্থতার কারণে দিন পনেরোর ব্যবধানে দু দুবার হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবীণ অভিনেতা, উনার শারীরিক অবস্থার অবনতি দেখে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয় বলে জানা যায়। প্রবীণ অভিনেতার চিকিৎসার জন্য তৈরি করা হয় আলাদা মেডিকেল বোর্ডও। বর্তমানে চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন প্রবীণ অভিনেতা। প্রবীণ এই অভিনেতার অসুস্থতার খবর পেয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রাত বিরেতে ছুটে যান শাহরুখ খান, সালমান খান, গোবিন্দরা যা দেখে রটে যায় বলিউডের হি ম্যান প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন বলে। এই খবর ছড়িয়ে পড়তেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোক জ্ঞাপন করে নিজ সামাজিক মাধ্যমে। ঠিক তখনই মঙ্গলবার সকালে এই জল্পনায় জল ঢেলে দিয়ে অনুগামীদের প্রতি আশ্বস্ত করলেন ধর্মেন্দ্র কন্যা এষা দেওল তিনি জানিয়েছেন বাবা এখনো বেঁচে রয়েছেন। এই কঠিন মুহূর্তে প্রবীণ অভিনেতার দ্রুত আরোগ্য কমনার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *