NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

সেনাবাহিনীর অভিযানে নিহত ১৪ জন মাওবাদী

Spread the love

নিউজ আপডেট ত্রিপুরা ওয়েব ডেস্কঃ-  দু’টি পৃথক অভিযানে ছত্তিশগড়ে নিহত করা হয়েছে ১৪ জন মাওবাদীকে । শনিবার সকালে সুকমা এবং বিজাপুর জেলায় চালিয়েছিল অভিযান নিরাপত্তাবাহিনীর জওয়ানরা । সুকমায় চলা অভিযানে নিহত হয় ১২ জন মাওবাদী। অপরদিকে বিজাপুরে নিহত হয় দু’জন। পুলিশ সুত্রে খবর, গোপন সংবাদের ভিত্তিতে কিস্তরামে শুরু হয়েছিল একটি তল্লাশি অভিযান। সেই সময়ে জওয়ানরা গভীর জঙ্গলে প্রবেশ করতেই তাদের উপর হামলা চালায় মাওবাদীরা । তখন নিরাপত্তাবাহিনীও পাল্টা প্রত্যাঘাত করে। ঐ সময়েই গুলির লড়াইয়ে মৃত্যু হয় ১২ জন মাওবাদীর। নিহতদের মধ্যে কোন্তা এরিয়া কমিটির নেতা শচীন মাংডুও ছিলেন বলে ধারণা করা হচ্ছে। যে মাওবাদী নেতার নির্দেশে চলতি বছরে কোন্তায় এসিপি আকাশ গীরপুঞ্জেকে গুলি করে হত্যা করা হয়েছিল, তাকেও এই এনকাউন্টারে নিহত করা হয়েছে। সুকমার ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে কিছু একে-৪৭ এবং ইনসাস রাইফেল। বিজাপুরের ঘটনাস্থল থেকে পাওয়া গেছে এসএলআর এবং ১২-বোর রাইফেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদীদের নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছেন। তার পর থেকেই মাওবাদী-অধ্যুষিত এলাকাগুলিতে তল্লাশি অভিযান জোরদার করেছে নিরাপত্তাবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *