২ জানুয়ারি থেকে রাজধানীর হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ৪৪ তম আগরতলা বইমেলা শুরু হচ্ছে। আগরতলা বইমেলা নিয়ে বৃহস্পতিবার আগরতলা পৌরনিগমের কনফারেন্স হলে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় ।বৈঠকে পৌরোহিত্য করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর অধ্যাপক অরুণোদয় সাহা ,তথ্য ও সংস্কৃতি দপ্তরের উন্নয়ন কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী ,অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য,ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং পুস্তক প্রকাশনী সংস্থার কর্মকর্তারা ।বইমেলাকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য বৈঠকে বিস্তারিত আলোচনা হয় ।এবছর আগরতলা বইমেলা দুপুর একটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চালু থাকতে পারে ।বইমেলায় বহি রাজ্যের সাহিত্যিকদের আনানোর বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে পরবর্তী সময়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। গত বছরের মত এ বছরও বাংলাদেশের কোন স্টল বইমেলায় থাকছে না। তবে রাজ্য এবং বহি রাজ্যের উল্লেখযোগ্য প্রকাশনী সংস্থার পক্ষ থেকে ১৬৭ টি আবেদন এখন পর্যন্ত জমা পড়েছে ।সেই নিরিখে বলা যায় ৪৪ তম আগরতলা বইমেলার পরিসর এবার বৃদ্ধি পাচ্ছে ।মেলার থিম নির্ধারণ করা হয়েছে বন্দেমাতরম। এদিন বইমেলার প্রস্তুতি কমিটির বৈঠক প্রসঙ্গে এই কথা জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
আগরতলা বইমেলা নিয়ে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত













Leave a Reply