NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

রাজ্যে বিরোধীর পতাকা উড্ডীন রাখতে হবে, নারী সমিতির সম্মেলনে বার্তা নারী সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা মরিয়ম ধাওয়ালের

Spread the love

বিজেপি এবং দেশদ্রোহী আরএসএস-এর হুমকি কে অগ্রাহ্য করেই বিরোধের পতাকা উড্ডীন রাখতে হবে। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য শাখার ২১ তম রাজ্য সম্মেলনে বললেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা মরিয়ম ধাওয়ালে।

শনিবার থেকে রাজধানীর টাউন হলে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য শাখার ২১ তম রাজ্য সম্মেলন শুরু হয়েছে ।এদিন সংগঠনের পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় এই সম্মেলনের কাজ ।পরে টাউন হলের চৌহদ্দিতেই হয় প্রকাশ্য সমাবেশ ।সমাবেশে বক্তব্য রাখেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা মরিয়ম ধাওয়ালে। রাজ্য পুলিশের কাছ থেকে প্রকাশ্য সমাবেশের অনুমতি না পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ত্রিপুরার পুলিশ সংবিধানের প্রতি শপথ নিয়ে চাকরিতে যোগদান করেছেন ,না বিজেপির সংবিধানে শপথ নিয়ে চাকরিতে যোগদান করেছেন তা বোঝা দায় ।১৯ নভেম্বর প্রকাশ্য সমাবেশের জন্য অনুমতি চাওয়া হলেও অনুমতি পাওয়া যায়নি ।তিনি বলেন ,কারোর কাছে ভিক্ষা চাইছি না ,রেলি করা আমাদের সাংবিধানিক অধিকার ।সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা আরো বলেন, বিজেপি পরিচালিত ত্রিপুরায় দেশদ্রোহী সংগঠন আরএসএস-এর হুমকি উপেক্ষা করে মহিলারা যে বিরোধের পতাকা উড্ডীন রেখেছেন তা আগামীদিনেও উড্ডীন রাখতে হবে ।তিনি আরো বলেন ,জনগণের সমস্যা বা অসুবিধা নিয়ে বিজেপির কোনো মাথাব্যথা নেই ।এজন্যই দেশে বেকারত্বের হার বাড়ছে ,নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পাচ্ছে,পড়াশোনার খরচ বাড়ছে।

সমাবেশে বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রাজ্যে ক্রমশ নেশার বাড়বাড়ন্তে উদ্যোগ প্রকাশ করেন তিনি। বিরোধী দলনেতা বলেন, অনিয়ন্ত্রিত নেশা সমাজের সর্বনাশ, আর্থিক অবস্থা এবং অগ্রগতির সর্বনাশ। রাজ্যে বাজেটের প্রায় সমান অর্থরাশির গাঁজা ধরা পড়ছে। বিষয়টি খুবই উদ্বেগের বলে জানান তিনি ।বিরোধী দল নেতা আরো বলেন ,রাজ্যে কর্মসংস্থান নেই ,শৃঙ্খলা নেই, আইনের শাসন নেই ,কাজের নিরাপত্তা নেই ।এখানে ভবিষ্যৎ অনিশ্চিত প্রায়। এই অনিশ্চয়তার পরিবেশ থেকেই যুব সম্প্রদায় নেশা বাণিজ্যে হাত বাড়াচ্ছে ।শাসক দল পেছন থেকে তাদের মদত দিচ্ছে। অভিযোগ করে বিরোধী দলনেতা বলেন ,নেশা সংক্রান্ত কার্যকলাপে যদি ১০ জন ধরা পড়ে ,তবে এর মধ্যে নয় জনের মুখ্যমন্ত্রী সাথে ছবি বেরোয় ,নতুবা রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের সাথে ছবি বেরোয়।

প্রকাশ্য সমাবেশের কিছুক্ষণ বাদেই টাউনহলে শুরু হয় সম্মেলনের কার্যকলাপ ।এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 420 জন প্রতিনিধি যোগদান করেছেন। শনিবার এবং রবিবার সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *