NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

জিরানিয়া বাজারে আক্রান্ত এক যুবক

Spread the love

বাবা বামফ্রন্টের নেতৃত্ব। তাই ছেলেকে মেরে রক্তাক্ত করে প্রতিশোধ নিলো শাসকদলের সমর্থিত কিছু গুন্ডা ।ঘটনায় গুরুতর আহত কলেজ পড়ুয়া অঙ্কিত দাস। ঘটনা জিরানিয়া বাজারে।

শাসকদলের আশ্রিত কিছু উশৃংখল যুবকের হাতে রক্তাক্ত হলো এক বামপন্থী সমর্থক। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত এই যুবক। তার নাম অঙ্কিত দাস ।ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যা রাতে জিরানিয়া বাজার সংলগ্ন এলাকায়। জানা গেছে, জিরানিয়া এলাকার অঙ্কিত দাস তার মার সাথে পাশের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যান ।সেখান থেকে নিজ বাড়িতে ফেরার পথে একদল যুবক তার বাড়ির গেটের সামনে তাকে ঘেরাও করে মারধর করতে শুরু করে। এতে গুরুতর আহত হন অঙ্কিত দাস ।স্থানীয়রাই তাকে উদ্ধার করে জিরানিয়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।শুক্রবার সকালে জিবি হাসপাতালে অঙ্কিত দাসের মা অপর্ণা রায় এই সংবাদ জানান। তিনি জানানো, তার স্বামী বামপন্থী সমর্থক। এই কারণে এখন পর্যন্ত তার ছেলের উপর চার বার আক্রমণ সংঘটিত করা হয়েছে। আক্রমণকারীরা বিজেপি দলের সমর্থক। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে বলে জানান তিনি। তিনি আরো জানান, বৃহস্পতিবারের আক্রমণের ঘটনায় তার ছেলের দুই হাত এবং বা পা ভেঙে গেছে ।মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে। তার মোবাইল ,হাতের এবং গলার স্বর্ণালংকারও ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা।

এদিন জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবক অঙ্কিত দাস জানান ,এই ঘটনায় চার অভিযুক্ত কে চিনতে পেরেছেন তিনি। তাদের বাড়ি জিরানিয়া বাজার এলাকাতেই। অভিযুক্তরা হল বিজয় সাহা, বিশু ,রোহিত এবং শিব শংকর ।এদিকে বিষয়টি থানায় লিখিতভাবে জানানো হয়েছে ।কিন্তু এই ঘটনায় এখনো কোন গ্রেপ্তারের সংবাদ নেই বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে জিরানিয়া বাজার এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *