এক ভারত এক উত্তর পূর্বাঞ্চলে বিলীন হয়ে যাচ্ছে না তিপ্রা মথার রাজনৈতিক ধর্ম। শুধু তিপ্রা মথাই নয়, উত্তর পূর্বাঞ্চলের কোন রাজনৈতিক সংগঠনই তাদের রাজনৈতিক চরিত্রের কোনরকম পরিবর্তন করবে না ।শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমনটাই জানান তিপ্রা-মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন।
সম্প্রতি উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দলগুলিকে নিয়ে পৃথক একটি সংগঠন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয় ।ওয়ান ইন্ডিয়া ওয়ান নর্থইস্ট এই ব্যানারে সম্প্রতি একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসাম ,অরুণাচল প্রদেশ, বোরো ল্যান্ড ,কার্বিয়া লং ,ডিমাশা হাসাই ,মেঘালয়, মনিপুর এবং নাগাল্যান্ডের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন ।বৈঠক খুব ফলপশু হয়েছে। শনিবার আগরতলা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন ওয়ান ইন্ডিয়া ওয়ান নর্থ ইস্ট এর অন্যতম হোতা তথা তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন ।তিনি জানান, বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি মনে করেন, উত্তর-পূর্বাঞ্চলের সংগঠনগুলি একটি নতুন আইডিয়ার উপর ভিত্তি করে একই ট্রাকে এসেছে ।উত্তর পূর্বাঞ্চলের জনজাতিদের সার্বিক স্বার্থ নিয়েই আলোচনা হয়েছে ।এক প্রশ্নের উত্তরে তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন জানান ,এতে করে মথার পরিচয় বিলীন হয়ে যাচ্ছে না ।শুধু তিপ্রা মথাই নয় ,কেউই নিজেদের রাজনৈতিক পরিচয় বিসর্জন দিচ্ছে না। একটি প্লাটফর্মে এসে এক ভাষায় কথা বলার জন্যই এই নতুন প্লাটফর্ম গঠন করা হয়েছে ।এর প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন মথা সুপ্রিম ।তিনি আরো জানান ,মানুষের বোঝা উচিত ,সাইনবোর্ডের চেয়ে মানুষের সমস্যার সমাধান জরুরি। বৈঠকে একটি প্ল্যান রচনা করা হয়েছে ।নাম নিয়েও আলোচনা হয়েছে আইডোলজি এবং পলিসি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে মথা সুপ্রিমো জানান ,রাজ্যের সাম্প্রতিক কিছু ঘটনাবলী নিয়ে মথার উপর অভিযোগ আনা হচ্ছে। কিন্তু মথার কর্মীরা মথার পার্টি অফিস জ্বালায়নি। মথারকর্মীরা মাথার কর্মীদের মারেনি ।যারা এসব করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত ।যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের পরিচয় তারা সমাজদ্রোহী। এই সমাজদ্রোহীদের কোন রাজনৈতিক ধর্ম হয় না ।এরা আজ বিজেপির পতাকা তলে আছে ,কাল মথার পতাকা তলে থাকতে পারে ।আগামী দিন কংগ্রেসের পতাকা তলে থাকতে পারে ।তাই গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ একান্ত জরুরি বলে মনে করেন তিনি।
এদিন মাথা সুপ্রিমো আরো জানান মন্ত্রী অনিমেষ দেববর্মা মন্ত্রীত্বের দাবি জানাতে পারেন ।এটা কোন বেআইনি বিষয় নয় ।এর গণতান্ত্রিক অধিকার রয়েছে বলে মনে করেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন ।













Leave a Reply