বুধবার প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের রাজ্যভিত্তিক দ্বিতীয় পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল গোর্খাবস্তি প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের কনফারেন্স হলে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এবং দপ্তরের সচিব দীপাডি নায়ার ও দপ্তরের অধিকর্তা নীরজ কুমার চঞ্চল সহ অন্যান্য কর্মকর্তারা। এ দিনের বৈঠক প্রসঙ্গে মন্ত্রী সুধাংশু দাস সংবাদমাধ্যমকে জানান ২০২৫ ও ২৬ অর্থবর্ষে দপ্তরের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে তা কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং যে অর্থ আমরা পেয়েছি তা কতটুকু ব্যবহার করতে পেরেছি, তাছাড়া বিভিন্ন প্রকল্পে যে কাজ চলছে তার অগ্রগতি কতটুকু এবং জনসাধারণের কাছে কতটুকু যাচ্ছে সেই বিষয়ের উপর আলোকপাত করা হবে। তার পাশাপাশি দপ্তরের পক্ষ থেকে যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম করা হয় তা কতটুকু কার্যকরী হয়েছে এবং এ বিষয়ে দপ্তর কতটুকু সাফল্য অর্জন করেছে সে বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হবে, তার সাথে কাজগুলি করার ক্ষেত্রে দপ্তরের কি ঘাটতি রয়েছে সেগুলিকে সংশোধন করা এবং দপ্তরের কেন্দ্র ও রাজ্যের যে প্রকল্পগুলির কাজ চলছে সেগুলিকে সময়ের মধ্যে কিভাবে সমাপ্ত করা যায় এ বিষয়ের উপর বিস্তারিতভাবে আলোচনা করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠিত হলো প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের রাজ্যভিত্তিক দ্বিতীয় পর্যালোচনা বৈঠক













Leave a Reply