বনমালীপুর কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র রায়ের বিধায়ক উন্নয়ন প্রকল্প তহবিল থেকে উত্তর বনমালীপুর ইয়ংস কর্নার ক্লাবকে রবিবার একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়। উক্ত অ্যাম্বুলেন্সটি প্রদানকালে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক গোপাল চন্দ্র রায় তাছাড়া উপস্থিত ছিলেন কর্পোরেটর হিমানী দেববর্মা সহ ক্লাব কর্মকর্তারা। প্রসঙ্গত বনমালীপুর কেন্দ্রে এই নিয়ে দশটি অ্যাম্বুলেন্স প্রদান করেন বিধায়ক গোপাল চন্দ্র রায়। প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে এই অ্যাম্বুলেন্সটি ক্রয় করা হয়েছে। এই এলাকায় অ্যাম্বুলেন্সের অভাব ছিল , সেই দিকে লক্ষ্য রেখে ইয়ংস কর্নার ক্লাব কর্তৃপক্ষ বিধায়কের কাছে এম্বুলেন্সের দাবি করেছিলেন । আজকে তাদের দাবি পূরণ করে ক্লাবের হাতে অ্যাম্বুলেন্সটি তুলে দেন বিধায়ক গোপাল চন্দ্র রায় । এদিন বিধায়ক গোপাল রায় সংবাদ মাধ্যমকে জানান আমি চায় বনমালীপুর এলাকার উন্নয়ন , উন্নয়নের ক্ষেত্রে কোন কালার গ্রাহ্য নয় , মানব সেবায় মূল কথা । এলাকার উন্নয়নের স্বার্থে শ্রমিক, কৃষক, কর্মচারী সকল অংশের মানুষকে এগিয়ে আসার আহবান জানান তিনি ।
ইয়ংস কর্নার ক্লাবকে অ্যাম্বুলেন্স প্রদান করলেন বিধায়ক গোপাল চন্দ্র রায়













Leave a Reply