NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

বিহারের পর পশ্চিম বাংলায় বিজেপির জয় নিশ্চিত – মুখ্যমন্ত্রী

Spread the love

বিহার জয় হয়ে গিয়েছে এবার নজর বাংলায় পরবর্তী নির্বাচনে বাংলায় বিজেপির জয় নিশ্চিত, বিহার বিধানসভা নির্বাচনে ফল প্রকাশের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী।

চিন্তার অবসান ঘটিয়ে বিহার বিধানসভা নির্বাচনে জয়ী হলো বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এই জয়ে খুশির জোয়ার সারা দেশ। পিছিয়ে নেই ত্রিপুরা রাজ্যও। বিহার নির্বাচনে বিজেপির প্রচারে চম্পাহারন জেলার তিনটি বিধানসভা আসনে প্রচারে গিয়ে ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা। এই তিনটি আসনেই বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী নিজে। তিনি বলেন বিজেপি জোট সরকারের জয় নিশ্চিত কারণ লালু প্রসাদ যাদব বিহারে যা করেছেন, এই কাজের প্রেক্ষিতে তাদের পরাজয় হওয়ারই কথা।

পাশাপাশি তিনি আরো বলেন আগামী বিধানসভা নির্বাচনের পশ্চিম বাংলায় বিজেপির জয় নিশ্চিত। বিজেপি পশ্চিমবাংলায় জয়ী হলে ভারতবর্ষের চেহারা পাল্টে যাবে বলেও অভিমত ব্যক্ত করেন। অপরদিকে বিজেপির বিহার জয়ের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রদেশ বিজেপির সহ-সভাপতি সুবল ভৌমিক বলেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের হাতের দেশ সুরক্ষিত। বিদেশেও ভারতের নাম উজ্জ্বল হচ্ছে এই সকল কারণে প্রতিনিয়ত বিজেপির জয় জয় কার হচ্ছে চারিদিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *