রাজ্যকে ঢেলে সাজাতে কোটি কোটি টাকা ব্যায়ে স্মার্ট সিটি প্রকল্পে চলছে উন্নয়নমূলক কাজ । যার মধ্যে অন্যতম শহরের যানজট কমাতে এবং পথ চলাচলে জনসাধারনের সুবিধার্থে কভার ড্রেন নির্মাণের কাজ । আর এতেই যেন যত বিপত্তি ।
উন্নয়নের কাজ যেন মরনফাদে পরিনত । কেননা বিগত কয়েক মাস ধরেই চলে আসছে স্মার্ট সিটি প্রকল্পে রাজধানীর বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ , সেই কাজের অব্যবস্থাপনায় বিপদের মুখে পড়ছে পথ চলতি সাধারন মানুষ কিংবা যান চালকরা । এমনই এক চিত্র পরিলক্ষিত হল রাজধানী আগরতলার ভাটি অভয়নগর এলাকায় । দেখা গিয়েছে সেখানে স্মার্ট সিটির কাজের সাথে যুক্ত কর্মীরা রাস্তার পাশে গভীর গর্ত খনন করে কোন প্রকার সতর্কতা ছাড়াই রেখে চলে গিয়েছে , যার ফলে বিপদের সন্মুখীন হচ্ছে পথ চলতি সাধারন মানুষ । তাছাড়া কোন প্রকার সতর্কতা চিহ্ন, ব্যারিকেড না থাকায় বুধবার ভোরে এক বাইক আরোহী সেই গর্তে পড়ে গুরুতরভাবে আহত হন।
স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন বড় বড় গর্ত খুঁড়ে রেখে দেওয়া হচ্ছে, কিন্তু কাজের লোকদের দেখা মেলে না। যার ফলে এলাকাবাসীর যাতায়াতও চরমভাবে ব্যাহত হচ্ছে এবং এই কাজ এখন মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এলাকাবাসীর দাবী দ্রুত পদক্ষেপ গ্রহণ করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার।













Leave a Reply