NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

অবিলম্বে একসাথে নিয়োগের দাবি জানাল টেট-১ ও টেট-২ উত্তীর্ণ কর্মপ্রার্থীরা

Spread the love

আবার একসাথে নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো টেট ওয়ান এবং টেট টু উত্তীর্ণ কর্মপ্রার্থীরা। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়ালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

২০২৪ সালে উত্তীর্ণ টেট ওয়ান এবং টেট টু চাকরি প্রার্থীরা বৃহস্পতিবার ফের একসাথে নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ।তাদের দাবি অবিলম্বে টেট ওয়ান এবং টেট টু পরীক্ষায় উত্তীর্ণ ১৮৫৬ জন প্রার্থীকে একসাথে নিয়োগ প্রদান করতে হবে ।চাকরি প্রদান নিয়ে প্রশাসনিক তালবাহানায় প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেন কর্মপ্রার্থীরা।বিক্ষোভ প্রদর্শনকারীদের মধ্যে একজন জানান, প্রশাসনের পক্ষ থেকে অযথা হয়রানি করা হচ্ছে। কবে নাগাদ নিয়োগ করা হবে সে সম্পর্কে স্পষ্ট কোন বার্তা দেওয়া হচ্ছে না ।আবার বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রীর সাথে তাদের দেখাও করতে দেওয়া হচ্ছে না ।এই নিয়ে পাঁচ থেকে ছয় বার তারা মন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন ।এদিন টেট টু উত্তীর্ণ এক কর্মপ্রার্থী জানান, নিয়োগ প্রক্রিয়া নিয়ে জানতে চাইলে শিক্ষা ভবন থেকে তাদের আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে ।তিনি আরো জানান ,তারা চান তাদের সকলকে একসাথে অবিলম্বে নিয়োগ করা হোক।

এই বিক্ষোভ প্রদর্শন কে কেন্দ্র করে শিক্ষা ভবন সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়ায় ।খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *