NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

ইর্ষাকাতরদের অপচেষ্টার প্রতি সনাতনী শক্তিকে সজাগ থাকতে হবে- আরএসএস প্রধান

Spread the love

ঐক্যবদ্ধ সনাতনী শক্তিকে সার্থম্বেষিরা ঈর্ষা করে। তারা বিভেদ সৃষ্টি করে দেশবাসীকে বিচলিত করার চেষ্টা করে। এর থেকে সচেতন থাকার উপদেশ দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। মঙ্গলবার মোহনপুরের ফকিরা মুড়ায় মা চিন্ময়ী সুন্দর্য মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করে এই উপদেশ দেন তিনি।

মঙ্গলবার মোহনপুরে চিন্ময় হরিহর বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত চিন্ময়ী সুন্দর্য মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবত ।এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরএসএস প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, মহারাষ্ট্রের রাজ্যপাল জিষ্ণু দেব বর্মন, মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ,মন্ত্রী রতনলাল নাথ ,রাজমাথা বিভু কুমারী দেবী সহ অন্যান্যরা। এদিন চিরাচরিত ধর্মীয় প্রথা মেনে পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্য দিয়েই মা চিন্ময়ী সৌন্দর্য মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন আরএসএস প্রধান ।এদিন কুম্ভ অভিষেক অনুষ্ঠানেও যোগদান করেন তিনি ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেকবক সংঘের প্রধান ডঃ মোহন ভাগবত বলেন ,পূর্বজ সংস্কার সাধকরা বহু ত্যাগ এবং কষ্টের মাধ্যমে ধর্মের প্রজ্ঞানকে গ্রামে গ্রামে পৌঁছে দিয়েছেন ।এই ধর্মীয় সংস্কৃতির লাভ এখন আমরা গ্রহণ করছি ।আরএসএস প্রধান আরো বলেন ,আমরা যদি সনাতন ধর্মে অবিচল থাকি ,তবে পরিস্থিতি আমাদের উপর প্রভাব ফেলতে পারবে না ।কারণ আমাদের অস্তিত্ব সনাতনী। এই বিষয়টি উপলব্ধি করেই মানুষ যখন শান্তির পথ তৈরি করে তখন সেখান থেকেই শক্তি উৎসারিত হয় ।এই শক্তিই আমাদের ঐক্যবদ্ধ করে ।কিন্তু সার্থাম্বেষিরা এই শক্তিকে ঈর্ষা করে ।তারা বিভেদ সৃষ্টি করে দেশবাসীকে বিচলিত করার চেষ্টা করে । সংশ্লিষ্ট বিষয়ে তীক্ষ্ণ নজর রাখার জন্য আহ্বান জানান মোহন ভাগবত।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।তিনি বলেন, ২০২৫ সালের ২৭ জুন এই মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপিত হয় ।আজ এক বছর হয়নি এই মন্দির প্রতিষ্ঠিত হলো। মুখ্যমন্ত্রী বলেন ,সবার সম্মিলিত প্রয়াসেই এটা সম্ভব হয়েছে ।মুখ্যমন্ত্রী আরও বলেন ,সনাতনী ঐতিহ্যের ব্যাটন আগামী প্রজন্মের হাতে তুলে দিতে হবে। তবেই আমাদের দেশ ভারত বর্ষ সবদিক দিয়ে শ্রেষ্ঠ হবে।

উল্লেখ্য ,সোমবারই রাজ্য সফরে আসেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত ।মঙ্গলবার মা চিনময়ী সৌন্দর্য মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ছাড়াও একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে আরএসএস প্রধানের ।রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *