NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

খাদ্য মন্ত্রীর পৌরহিত্যে অনুষ্ঠিত হল খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের পর্যালোচনা সভা

Spread the love

ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে শনিবার মহাকরণে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরহিত্য করেন রাজ্যের খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী।

সভায় রাজ্যের গণবণ্টন ব্যবস্থাকে আরও সুদৃঢ় ও কার্যকর করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর যে রাজ্যের প্রতিটি প্রান্তে সাধারণ মানুষের কাছে গণবণ্টন ব্যবস্থার সুফল পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ—তা পুনরায় উল্লেখ করা হয়। একইসঙ্গে, এই ব্যবস্থাকে আরও জনমুখী করে তুলতে দপ্তর ধারাবাহিকভাবে কাজ করে চলেছে বলেও জানানো হয়।

এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ, গণবণ্টন ব্যবস্থার কার্যকারিতা এবং পেট্রোপণ্য সহ বিভিন্ন জরুরি পণ্যের মজুত ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করা। সভায় উপস্থিত ছিলেন দপ্তরের সচিব, অধিকর্তা এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা। পর্যালোচনা সভায় বর্তমান পরিস্থিতিতে রাজ্যে অত্যাবশ্যকীয় পণ্য, পেট্রোল, ডিজেল ও এলপিজির মজুত পরিস্থিতি খতিয়ে দেখা হয়। পাশাপাশি, রেশন দোকানের মাধ্যমে পণ্য বণ্টন ব্যবস্থা আরও স্বচ্ছ ও সহজলভ্য করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং নিশ্চিত করতে বলেন, যাতে সাধারণ মানুষ সহজেই অত্যাবশ্যকীয় পণ্য পেতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *