NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

জেলা পরিষদ গঠনের দাবি নিয়ে রাজ্যপালের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রদ্যুৎ কিশোর

Spread the love

ডিস্ট্রিক্ট কাউন্সিল গটনের দাবি নিয়ে লোক ভবনে রাজ্যপালের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হলেন তিপ্রা-মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন ।তার সাথে ছিলেন দলের সাধারণ সম্পাদক বৃষকেতু দেববর্মা, সি ই এম পূর্ণচন্দ্র জমাতিয়া, বিজয়ী প্রার্থী রুনিয়েল দেববর্মা এবং সি কে জমাতিয়া।

ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে বিরাট জয় পেয়েছে তিপ্রা মথা পার্টি ।বিজেপিকে এক প্রকার ধরাশায়ী করেই ২৮ টি নির্বাচনী কেন্দ্রের মধ্যে ২৪টি কেন্দ্রে জয় ছিনিয়ে নিয়েছে মথার প্রার্থীরা। এই জয়ে গতবারের চেয়ে আসন সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি আসন সংখ্যা কমেছে বিজেপি দলের ।মর্যাদাপূর্ণ লড়াইয়ে মর্যাদাপূর্ণ জয় পেয়েছে তিপ্রা মথা। এই বিরাট জয়ের সুবাদে এডিসিতে ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠনের দাবি নিয়ে শনিবার লোকোভবনে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর সাথে দেখা করেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন ।তার সাথে ছিলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য তথা সি ই এম পূর্ণ চন্দ্র জমাতিয়া, দলের সাধারণ সম্পাদক বৃষ কেতু দেববর্মা ,বিজয়ী প্রার্থী রনিয়েল দেববর্মা এবং সি কে জমাতিয়া ।এদিন সৌজন্য সাক্ষাতের পর লোকভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন বলেন, ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠনের দাবি নিয়ে রাজ্যপালের সাথে সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হয়েছেন তারা ।এখন রাজ্যপাল সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রক্রিয়া শুরু করবেন ।বিজ্ঞপ্তি জারি করবেন ।বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথেই জেলা পরিষদ গঠন করা হবে।

এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মথা সুপ্রিমো জানান ,ভোটের আসরে বিপক্ষের উত্থাপিত প্রশ্ন এবং অভিযোগের জবাব দিয়েছেন জনগণ ।জনগণের প্রেম ও ভালোবাসায় এত বহুমত অর্জন করতে সক্ষম হয়েছি আমরা ।এর কারণ আমরা আমাদের লোকদের ভবিষ্যৎ, তাদের অধিকার নিয়ে কথা বলেছিলাম ।এই ক্ষেত্রে কোন আপোষ করিনি। তিনি আরো বলেন, জনগণের এই ভালোবাসার প্রতুত্তরে আরো তিন গুণ বেশি কাজ করব
আমাদের লোকদের বিক্রি হতে দেব না।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর কোন কোন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর জন্য দুঃখ প্রকাশ করেন মথা সুপ্রিমো । এই সমস্ত ঘটনায় পুলিশ সাথে সাথে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করায় রাজ্য পুলিশকে অভিনন্দন জানান তিনি । এই সংঘর্ষ প্রসঙ্গে ক্ষোভ ব্যক্ত করে তিনি বলেন, আমাদের শত্রু পাকিস্তান, বাংলাদেশের জমায়েত ইসলাম
আমাদের শত্রু কোনমতেই যারা সিপিএমকে ভোট দিয়েছেন বা বিজেপিকে ভোট দিয়েছেন তারা নন। গণতন্ত্র জনগণকে যাকে খুশি তাকে ভোট দেওয়ার অধিকার দিয়েছে। তিনি আরো বলেন ,আমরা নিজেরা একে অন্যকে শত্রু ভাবলে পার্শ্ববর্তী রাষ্ট্র এর সুযোগ নেবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *