NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

শোচনীয় ফলাফলের নৈতিক দায় স্বীকার করে সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন আইপিএফটির স্বপন দেববর্মা

Spread the love

২৩ টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করে প্রাপ্ত ভোট মাত্র ১৭ হাজার ৬৬৪ টি ।এডিসি নির্বাচনে দলের শোচনীয় অবস্থার নৈতিক দায় স্বীকার করে সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন সরকারের অন্যতম শরিকদল আইপিএফটির স্বপন দেববর্মা ।শনিবার তিনি তার পদত্যাগ পত্র দলের সভাপতির অফিস সম্পাদকের নিকট পাঠিয়ে দিয়েছেন বলে জানান।

সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করে জয় ছিনিয়ে নিয়েছে সরকারের অন্যতম শরিক দল তিপ্রা মথা ।এডিসি ভোটে অন্য কোন জনজাতিভিত্তিক রাজনৈতিক সংগঠন দাগই কাটতে পারেনি। এর মধ্যে অন্যতম হলো সরকারের জোট শরিক আইপিএফটি। এবারের নির্বাচনের ২৩ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আইপিএফটি দল। কিন্তু সবকটি কেন্দ্রেই দলের শোচনীয় অবস্থা ।প্রাপ্ত ভোটের নিরিখেই দলের এই শোচনীয় অবস্থাটি প্রকট হয়ে উঠেছে ।রাজ্য নির্বাচন কমিশনের প্রদত্ব তথ্যে দেখা গেছে ,এডিসি নির্বাচনের ২৩ টি আসনে প্রতিদ্বন্দিতা করে আইপিএফটি দল মোট ভোট পেয়েছে মাত্র ১৭ হাজার ৬৬৪ টি ।চারটি নির্বাচন কেন্দ্রে দল চার অঙ্কের ভোট পেয়েছে ।নির্বাচনে দলের এই শোচনীয় অবস্থার দায় স্বীকার করে শনিবার দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন স্বপন দেববর্মা ।এদিন কৃষ্ণনগরস্হিত দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই পদত্যাগের কথা জানান।

উল্লেখ্য এডিসির নির্বাচনে সরকারের প্রধান শরিক দল বিজেপির সাথে কোন আলোচনা না করেই নির্বাচনে এককভাবে লড়াইয়ের সিদ্ধান্ত গ্রহণ করে আইপিএফটি দল। দলের এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *