তিপ্রা মথার দুস্কৃতীদের সামাজিক বয়কটের ডাক দিলেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক তথা এডিসি নির্বাচনে ডেমছড়া -কচুছড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপিন দেববর্মা। সোমবার রাতে খোয়াই মহকুমার তুলাশিখর এলাকায় মথার আক্রমণে আহত বিজেপি কার্যকর্তা তুষার দেববর্মাকে জিবি হাসপাতালে দেখতে গিয়ে এই কথা জানান তিনি। বিজেপি প্রার্থী আরো জানান, নির্বাচনে পরাজয়ের ভয়েই মথা হামলার পথ বেছে নিয়েছে।
এডিসির ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পরই রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের উপর তিপ্রামথা হামলা সংঘটিত করে চলছে বলে অভিযোগ। সোমবার রাতেও খোয়াই মহকুমার তুলাশিখর এলাকায় দুই বিজেপি সমর্থকের উপর আক্রমণ চালায় মথা সমর্থকরা ।এই ঘটনায় তুষার দেববর্মা, তার মা সহ তিনজন গুরুতর ভাবে জখম হন ।আহত বিজেপি কর্মী তুষার দেববর্মাকে খোয়াই জেলা হাসপাতাল থেকে রাতেই জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার তাকে দেখতে হাসপাতাল ছুটে যান প্রদেশ বিজেপি সম্পাদক তথা ডেম ছড়া -কচুছড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপিন দেববর্মা ।তিনি আহত বিজেপি কর্মীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। কথা বলেন তার মার সাথে। হামলার ঘটনায় তার মাও আহত হন ।সংশ্লিষ্ট হামলার ঘটনার নিন্দা জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপিন দেববর্মা জানান, পরাজয়ের ভয় চেপে ধরেছে মথা কর্মীদের ।তাই তারা হামলার পথ বেছে নিচ্ছে। বিজেপি কর্মীদের খুন করার উদ্দেশ্যে হামলা সংঘটিত করছে ।বিজেপি নেতৃত্ব প্রশ্ন তোলেন ,এটাই কি থানসা? আগরতলায় সাংবাদিক সম্মেলন করে থানসা থানসা বলে চিৎকার করা হচ্ছে। অথচ বিজেপির জনজাতি কর্মীদের মারার জন্য অস্ত্রশস্ত্র দিয়ে পাঠানো হচ্ছে। তিনি নাম না করেই মথা সুপ্রিমোকে উদ্দেশ্য করে বলেন ,যে মা এখন আমাদের সামনে কান্না করছেন তার পাপ সারা জীবন ধরে তাকে বইতে হবে। তিনি আরো জানান, মথার গুন্ডা এবং মাফিয়া দের সামাজিকভাবে বয়কট করা উচিত ।যারা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছেন তাদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না বলে জানান তিনি।
এদিন বিপিন দেববর্মা জানান ,সোমবার রাতে তুলাশিখর এলাকার ঘটনায় থানায় এফ আই আর করা হবে ।হামলাকারীদের চিহ্নিত করে করে জেলে ঢোকানো হবে বলেও জানান তিনি।













Leave a Reply