NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল প্রদেশ বিজেপির ৪৬তম প্রতিষ্ঠা দিবস

Spread the love

ভারতীয় জনতা পার্টি-র ৪৬তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সঙ্গে উদযাপিত হয়েছে। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়। দিনের সূচনায় দলীয় পতাকা উত্তোলন, শহীদ ও প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং পরবর্তীতে একটি সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য, সর্বভারতীয় জনজাতি মোর্চার সভাপতি সমীর উরাঁও, দলের সর্বভারতীয় সাধারণ সভানেত্রী লতা হোসেনডি এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন, ১৯৮০ সালের ৬ এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা হয়েছিল। সেই সময় দলের নেতৃত্বে ছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সহ ছয়জনের একটি প্রতিষ্ঠাতা দল। তিনি আরও জানান, ‘নেশন ফার্স্ট’ ভাবনাকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করা, উন্নয়নের গতিকে ত্বরান্বিত করা এবং সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যেই দল এগিয়ে চলেছে।

বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল লক্ষণীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *