NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

এডিসি নির্বাচনকে সামনে রেখে প্রদেশ বিজেপির ইস্তাহার প্রকাশ

Spread the love

রবিবার খুমলুঙ – এ এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এডিসি নির্বাচনের জন্য সংকল্প পত্র প্রকাশ করলো রাজ্যের শাসক দল বিজেপি । এদিনের সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ইস্তাহার প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা ও রাজ্যের জনজাতি কল্যান মন্ত্রী বিকাশ দেববর্মা ।

আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি খুমলুঙে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তাদের ইস্তাহার পত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল। এদিন খুমলুঙ-এ দলের শীর্ষ নেতৃত্ব এই ইস্তাহার উন্মোচন করেন। ইস্তাহারে উপজাতি উন্নয়ন, পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পকে আরও কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথাও ইস্তাহারে উল্লেখ করা হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন এই সংকল্প পত্র শুধুমাত্র প্রতিশ্রুতির জন্যে তৈরি হয়নি, এর সঙ্গে জড়িয়ে আছে আবেগ। বিজেপি সত্যিকারের অর্থে এডিসির উন্নয়ন, জনজাতিদের উন্নয়ন চায়। তাছাড়া সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপি সদা সরব রয়েছে। সন্ত্রাসকে বিজেপি কখনো প্রশ্রয় দেয় না। বিজেপি সরকার ক্ষমতায় এলে সংকল্প পত্র অনুযায়ী এডিসি এলাকার ব্যাপক পরিবর্তন এবং উন্নয়ন সাধিত হবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

বিজেপি দল উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা বজায় রেখেই এডিসি এলাকাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। আগামী নির্বাচনে সাধারণ মানুষের সমর্থন পেলে এই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করা হবে বলেও আশা ব্যক্ত করেন দলীয় নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *