NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

আইজিএম হাসপাতালে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রতিবাদে সরব হলেন মহিলারা

Spread the love

রাজধানীর দ্বিতীয় রেফারেল হাসপাতাল আই জি এম এ রোগীদের সাথে এক চিকিৎসকের দুর্ব্যবহার এর অভিযোগ উঠল। হাসপাতালের বহি বিভাগের ২৯ নম্বর ওয়ার্ডের এই চিকিৎসকের নাম দেবেশ দেববর্মা। বিষয়টি নিয়ে রোগী ও তাদের পরিজনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরকারি চিকিৎসালয়কে মন্দির এবং কিৎসকদের জীবন্ত ভগবান হিসেবেই মনে করে জনগণ ।তাই অসুবিধা হলেই তারা সরকারি হাসপাতালে চিকিৎসকের কাছে ছুটে যান। কিন্তু চিকিৎসক রাই যখন রোগীদের তুচ্ছ তাচ্ছিল্য মনে করেন তখন তারা ব্যথিত হন ।এমন একটি ঘটনা ঘটলো শনিবার রাজধানীর দ্বিতীয় রেফারেল হাসপাতাল আইজিএম হাসপাতালে ।এদিন সর্দি-কাশি জ্বর নিয়ে হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসকের শরণাপন্ন হতে বাচ্চাকে নিয়ে এসেছিলেন এক মা ।তিনি কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে যান ।সেখানে ছিলেন চিকিৎসক দেবেশ দেববর্মা ও আরো এক মহিলা চিকিৎসক ।অভিযোগ ,চিকিৎসক দেবেশ দেববর্মা তাদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেন ।এদিন চিকিৎসক দেবেশ দেববর্মার ব্যবহারে ব্যথিত এই মহিলা সাংবাদিকদের সামনে এই কথা তুলে ধরেন।

রোগীর মায়ের সাথে চিকিৎসকের এই ধরনের দুর্ব্যবহারের তীব্র প্রতিবাদ জানান অপর এক মহিলা। তখন চিকিৎসক দেবেশ দেববর্মা তার সাথেও অত্যন্ত বাজে ব্যবহার করেন বলে অভিযোগ করেন তিনি। এই মহিলার আরো অভিযোগ, চিকিৎসক অত্যন্ত বাজে ভাষায় তার সাথে কথা বলেন।

উল্লেখ্য রাজ্যকে মেডিকেল হাবে পরিণত করতে উদ্যোগ গ্রহণ করেছেন স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।তিনি প্রতিটি ক্ষেত্রেই রোগীদের সাথে স্বাস্থ্য কর্মীদের ভদ্র এবং মার্জিত ব্যবহারের উপদেশ দেন ।মুখ্যমন্ত্রীর উপদেশ এবং উৎসাহে অধিকাংশ স্বাস্থ্য কর্মীরাই যখন সরকারের লক্ষ্য পূরণে কঠোর পরিশ্রম করে চলছেন তখন মুষ্টিমেয় কিছু স্বাস্থ্য কর্মীদের মর্জি মাফিক চলাফেরা ও ব্যবহার স্বাস্থ্যপরিসেবায় কালিমা লিপ্তের সামিল বলেই অভিমত বিভিন্ন মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *