NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনে যাচ্ছেন অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকারা

Spread the love

সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায় মেনে অবিলম্বে নিয়মিত করা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করার দাবিতে বৃহত্তর আন্দোলনের পথে যাচ্ছে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ঐক্য সমিতি। বৃহস্পতিবার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা রাজধানীর স্টুডেন্টস হেলথ হোমে এই নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন ।এই প্রসঙ্গে বিস্তারিত জানান সংগঠনের নেত্রী কল্পনা কলই।

এবার সংঘটিত পথেই দাবি আদায়ের আন্দোলনের যাচ্ছেন রাজ্যের অঙ্গনারী কর্মী এবং সহায়িকারা। বৃহস্পতিবার ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ঐক্য সমিতির সদস্যারা বিষয়টি নিয়ে হাইকোর্টে যেতে চেয়েছিলেন। পরে তারা স্টুডেন্টস হেলথ হোমে এক বৈঠকে মিলিত হন ।এই বৈঠকে আলোচনাক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।এদিন ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ঐক্য সমিতির পক্ষে কল্পনা কলই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান ।তিনি জানান ,সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায় মেনে অবিলম্বে তাদের নিয়মিত করতে হবে ।সম কাজে সম বেতন প্রদান করতে হবে। গ্র্যাচুটি প্রদান ও সরকারি কর্মচারীদের মতো সুযোগ-সুবিধা প্রদান করতে হবে ।অবসরকালীন সময়ে ওয়ার্কারদের ১০ লক্ষ টাকা এবং সহায়িকাদের ৫ লক্ষ টাকা করে প্রদান করতে হবে। প্রতিবছর সুপারভাইজার পদে পদোন্নতি চালু করতে হবে।

এদিন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের এই আলোচনায় উপস্থিত ছিলেন রাজ্যের বর্ষিয়ান আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন ।তিনি জানান ,অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা তাদের দাবি আদায়ে আগামী দিনে কোন পথে এগুবেন তা নির্ণয় করার জন্যই বৈঠকে মিলিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *