NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

ভাড়া কমানোর প্রতিবাদে বন্ধ উবের চালকদের পরিষেবা

Spread the love

আগরতলায় অনলাইন গাড়ি পরিষেবাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়াল। Don Bosco School সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার থেকে উবের চালকরা ভাড়া বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

জানা যায়, অনলাইন অটো ও গাড়ি চালকরা একত্রিত হয়ে অভিযোগ করেন যে Uber তাদের ন্যায্য ভাড়া থেকে বঞ্চিত করছে। আগে প্রতি কিলোমিটারে যেখানে ১৫-১৬ টাকা ভাড়া দেওয়া হতো, বর্তমানে তা কমিয়ে ৯-১০ টাকায় নামিয়ে আনা হয়েছে বলে দাবি চালকদের। এতে তাদের দৈনন্দিন আয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ। প্রতিবাদী চালকদের বক্তব্য, বর্তমান ভাড়ায় গাড়ি চালানো কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। জ্বালানির দাম, গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ এবং অন্যান্য ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। তাই বাধ্য হয়েই তারা এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।চালকরা স্পষ্ট জানিয়েছেন, যতক্ষণ না ভাড়া বৃদ্ধি করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে এবং অনলাইন গাড়ি পরিষেবা বন্ধ থাকবে। ফলে শহরের যাত্রীদের ভোগান্তি বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, এই বিষয়ে এখনও পর্যন্ত Uber কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেদিকেই এখন নজর আগরতলাবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *