NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

প্রদেশ বিজেপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক নির্বাচন অনুষ্ঠিত

Spread the love

আসন্ন এডিসি এবং নগর সংস্থার নির্বাচনকে সামনে রেখে রবিবার সাংগঠনিক বৈঠক করল প্রদেশ বিজেপি। বিজেপি রাজ্য দপ্তরে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য প্রদেশ নেতৃবৃন্দ।

এডিসির সাধারণ নির্বাচন ও ভিলেজ কমিটির নির্বাচন আসন্ন ।অপরদিকে 2026 সালে অনুষ্ঠিত হবে আগরতলা পৌরনিগমসহ ২২টি নগর সংস্থার সাধারণ নির্বাচন ।এই নির্বাচনগুলিকে পাখির চোখ করে প্রথম পর্যায়ে সাংগঠনিক বৈঠক রবিবার সেরে নিয়েছে বিজেপি দল ।এদিন বিজেপি রাজ্য দপ্তরে এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় ।বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, রাজ্য বিজেপির সহ-সভাপতি পাপিয়া দত্ত সহ প্রদেশ স্তরের সকল সদস্য সদস্যাগণ উপস্থিত ছিলেন ।এদিন প্রায় দেড় ঘন্টা এই বৈঠক চলে । বৈঠকে প্রদেশ বিজেপির অধীন বিভিন্ন জেলা কমিটি গুলির বর্তমান সাংগঠনিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানান, এডিসি এবং বিভিন্ন নগর সংস্থার আসন্ন নির্বাচনকে নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। সংগঠনকে আরো শক্তিশালী করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ।সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, প্রদেশ বিজেপির পরবর্তী সভাপতি নির্বাচন নিয়ে বৈঠকে কোন আলোচনা হয়নি।

এদিকে বৈঠক শেষে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানান ,এটি রুটিন সাংগঠনিক বৈঠক ।বৈঠকে এডিসি, ভিলেজ কমিটি এবং নগর সংস্থার নির্বাচনকে সামনে রেখে সংগঠন কে শক্তিশালী করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ।এই প্রসঙ্গে জেলা কমিটির পদাধিকারীদের কাছ থেকে মতামত সংগ্রহ করা হয়েছে।

এদিকে জানা গেছে ,এডিসির নির্বাচনে জোট বদ্ধ হয়েই লড়াই করবে বিজেপি ।কিন্তু কোন কারণে জোট না হলে পরে দল একাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ।তবে সংশ্লিষ্ট বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত গ্রহণ করবে দল। এদিকে রাজনৈতিক তথ্যভিজ্ঞ মহলের মতে, এডিসি এবং ভিলেজ কমিটির নির্বাচন একসাথেই হচ্ছে ।প্রয়োজনে নগর সংস্থার নির্বাচন কিছুটা এগিয়ে এনে একসাথে করার প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসন ।আর সেই লক্ষ্যই শাসকদলের এই প্রস্তুতি বৈঠক বলে মনে করছে রাজনৈতিক তথ্যভিজ্ঞ মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *