NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

অধ্যক্ষকে সবারই সমর্থন করা উচিত- মুখ্যমন্ত্রী

Spread the love

দীর্ঘদিনের জনজাতি গুষ্ঠীর রাজনৈতিক ব্যক্তিত্ব তথা প্রাক্তন মন্ত্রী রামপদ জমাতিয়াকে অধ্যক্ষ হিসেবে সবার মেনে নেওয়া উচিত বলে মনে করেন মুখ্যমন্ত্রী। এদিন বিধানসভায় নতুন অধ্যক্ষ প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় এই কথা জানান তিনি ।বিধানসভায় রাজ্যপালের ভাষণে ভাষায় বৈচিত্রের মধ্যে ঐক্য ফুটে উঠেছে বলে জানান মুখ্যমন্ত্রী।

বিজেপি বিধায়ক রামপদ জমাতিয়া কে রাজ্য বিধানসভার পরবর্তী অধ্যক্ষ করা হয়েছে ।বৃহস্পতিবারই ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তক্রমে অধ্যক্ষ হিসেবে রামপদ জমাতিয়াকে মনোনীত করা হয় ।শুক্রবার বিধানসভায় নতুন অধ্যক্ষ সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী জানান ,দীর্ঘদিনের জনজাতিগোষ্ঠীর রাজনৈতিক ব্যক্তিত্ব রামপদ জমাতিয়া ।প্রাক্তন মন্ত্রীও তিনি ।অধ্যক্ষ হিসেবে রামপদ জমাতিয়াকে সবার সমর্থন করা উচিত বলে মনে করেন তিনি।

এদিন রাজ্য বিধানসভায় রাজ্যপালের বক্তব্য নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভায় বাংলায় ভাষন রাখলেন রাজ্যপাল ।প্রথমে ককবরক দিয়ে শুরু করেছিলেন ।এরপর বাংলায়। পরে ইংরেজিতেও ভাষণ দেন রাজ্যপাল। রাজ্যপালের ভাষণে ভাষায় বৈচিত্রের মধ্যে ঐক্য ফুটে উঠেছে বলে জানান মুখ্যমন্ত্রী ।তিনি আরো জানান ,রাজ্য সরকারের হয়ে বিধানসভায় যে প্রতিবেদন রাজ্যপাল পেশ করেছেন তার সবকিছুই রাজ্যবাসী জানেন ।পরে বিধানসভায় রাজ্যপালের ভাষণ নিয়ে বিস্তারিত আলোচনা হবে ।বিরোধীরাও আলোচনা সুযোগ পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী।

এদিন ২০২৬-২৭ অর্থবছরের সম্ভাব্য বাজেট প্রসঙ্গে জানতে চাওয়া হলে সংক্ষিপ্ত বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন ,বাজেট সর্বসাধারণের জন্য হয় ।এক বছরে কি কি উন্নয়ন হবে ,কোন কোন খাতে অর্থ ব্যয় হবে বাজেটে তার বিস্তারিত উল্লেখ থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *