NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

লেক চৌমুহনী বাজারে প্রশাসনের যৌথ অভিযান কারী দলের থানা

Spread the love

রাজধানীর লেক চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে একাধিক দোকান থেকে অসংগতিপূর্ণ ওজন পরিমাপ যন্ত্র সিজ করলো প্রশাসনের যৌথ অভিযান কারি দল ।বাজারের কয়েকটি মাছ এবং ফলের দোকান থেকে রাসায়নিক পদার্থের মিশ্রণ রয়েছে সন্দেহে নমুনাও সংগ্রহ করা হয়। পাশাপাশি বাজারের সাতজন দোকান মালিকের বিরুদ্ধে নিষিদ্ধ সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারের অভিযোগে ফাইন আদায় করা হয়।

বুধবার রাজধানীর লেক চৌমুহনী বাজারে অতর্কিত অভিযান চালায় সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের যৌথ অভিযানকারী দল ।অভিযান কালে বাজারের একাধিক দোকানের ওজন পরিমাপ যন্ত্র সঠিক রয়েছে কিনা তা যাচাই করা হয় ।এই ক্ষেত্রে অসংগতি থাকার কারণে একাধিক দোকানের ওজন পরিমাপ যন্ত্র সিজ করা হয়। শুধুমাত্র ওজন পরিমাপ যন্ত্রই নয় ,লেক চৌমুহনী বাজারে একাধিক মাছের দোকান এবং ফলের দোকানে হানা দিয়ে অভিযানকারি দলটি মাছ এবং ফলে রাসায়নিক পদার্থের মিশ্রণ রয়েছে কিনা তার নমুনা সংগ্রহ করে। অভিযানকারী দলটিতে ছিলেন সদর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক দ্বীপরাজ রায় ।সাথে ছিলেন লিগাল ম্যাট্রোলজি, ফুড সেফটি আধিকারিক ,ফুড ইন্সপেক্টর সহ অন্যান্য আধিকারিকরা ।এদিন এই অভিযান প্রসঙ্গে সদর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক দ্বীপরাজ রায় এই সংবাদ জানান ।তিনি জানান ,অভিযান কালে লেক চৌমুহনি বাজারের সাত জন দোকান মালিকের বিরুদ্ধে নিষিদ্ধ সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারের অভিযোগে ফাইন করা হয়।

এদিন সদর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক আরো জানান ,বাজারের একাধিক খাবার দোকানেও অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট দোকান মালিকদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে কাস্টমারদের খাবার পরিবেশন করার নির্দেশ জারি করা হয় ।অতিরিক্ত মহাকুমা শাসক আরো জানান, এই ধরনের অভিযান রাজধানীর অন্যান্য বাজারগুলিতেও সংঘটিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *