বিজেপি পরিচালনাধীন সরকারের আট বছরের সময়কালে সর্বত্রই গুণগত পরিবর্তনের প্রতিফলন পরিলক্ষিত হচ্ছে ।অষ্টম বছর পূর্তি উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে এই দাবি করলেন বিজেপির ত্রিপুরা প্রদেশ প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য ।তিনি জানান, কর্মচারীদের যাবতীয় পাওনা মিটিয়ে দেওয়ার পক্ষপাতি দল।
১৯১৮ সালের ৯ মার্চ রাজ্যে যাত্রা শুরু করেছিল বিজেপি সরকার ।রবিবার আট মার্চ রাজ্য শাসনের অষ্টম বছর পূর্তি হল বিজেপির ।এই উপলক্ষে বিজেপি রাজ্য দপ্তর কুশাভাউ ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে অষ্টম বছর পূর্তি উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানান প্রদেশ বিজেপি প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য ।তিনি জানান ,বিজেপি পরিচালনাধীন সরকারের এই সময়ে যথেষ্ট গুণগত পরিবর্তন হয়েছে ।রাজ্যের সকল অংশের মধ্যে এর প্রতিফলন পরিলক্ষিত হচ্ছে । সরকার অন্ত্যোদয় মানুষের কাছে পৌঁছার লক্ষ্য নিয়ে কাজ করে চলছে ।স্বাস্থ্য, শিক্ষা ,পরিকাঠামো উন্নয়ন সহ বহুমুখী প্রকল্পের বাস্তবায়ন হচ্ছে ।বিজেপি প্রদেশ প্রবক্তা দাবি করেন, সরকারি কাজে স্বচ্ছতা এসেছে ।এর ফলেই এখন স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারেন নাগরিকরা।
সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি প্রবক্তা আরো জানান ,বিগত বামফ্রন্ট সরকার প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকার ঋণ চাপিয়ে দিয়েছে ।এই অবস্থার মধ্যে থেকেও বিজেপি পরিচালনাধীন সরকার অর্থনৈতিক শৃঙ্খলা আনার জন্য কাজ করে চলছে। পাশাপাশি চলছে উন্নয়নের প্রক্রিয়াও ।তিনি জানান ,কর্মচারীদের যাবতীয় বকেয়া মিটিয়ে দেওয়ার পক্ষপাতী আমরা। অষ্টম বেতন কমিশনের বিষয়টি নিয়েও আলোচনা চলছে বলে জানান তিনি। তিনি আরো দিবি করে বলেন ,বর্তমান সময়ে সরকারের অর্থনৈতিক অবস্থা পূর্বের তুলনায় অনেকটাই সূদৃঢ়।
সাংবাদিক সম্মেলনে চিটফান্ড নিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরীর মন্তব্য প্রসঙ্গে প্রদেশ বিজেপি প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য বলেন ,পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকার রোজভ্যালির প্রশংসা করেছেন ।রোজভ্যালির আয়োজনে উপস্থিত থেকেছেন । পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকার সরকারের সঞ্চয় প্রকল্পে টাকা রাখার কথা না বলে রোজভ্যালিতে টাকা রাখার আহ্বান জানিয়েছেন কেন এই প্রশ্ন তোলেন বিজেপির প্রদেশ প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য।













Leave a Reply