NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

রাজ্যের বাঁশ ও বেতের শিল্প সামগ্রী নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

Spread the love

রাজ্যের বাঁশজাত সামগ্রী দেশ এবং বিদেশের কাছে তুলে ধরতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে বনদপ্তর ।এরই অঙ্গ হিসেবে বাঁশের মূল্যায়ন সংক্রান্ত একটি কর্মশালার আয়োজন করা হয় ।এই কর্মশালায় উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা।

ত্রিপুরার বাঁশ এর গুণমান বিশ্ব বিখ্যাত ।এই বাঁশের সাহায্যে বিভিন্ন সামগ্রী উৎপন্ন করা হয় ।কিন্তু এতদিন বাঁশ জাত সামগ্রী গুলি দেশ এবং বিদেশের দরবারে পৌঁছে দেওয়ার কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। বর্তমান সরকারের আমলে সংশ্লিষ্ট বিষয়ে একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।এর জন্য একটি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এই প্রজেক্টের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে ।বাঁশের মূল্যায়ন সংক্রান্ত এই প্রজেক্ট নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয় শুক্রবার ।এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের বন ,পরিবেশ এবং বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংক এবং ত্রিপুরা ব্যাম্বু মিশনের প্রতিনিধিরাও। এই কর্মশালার উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, রাজ্যের বাঁশ অত্যন্ত গুণমান সম্পন্ন।এই বাঁশ দিয়ে বিভিন্ন সামগ্রী প্রস্তুত করা হয় ।এই সামগ্রীগুলি বাজারজাত করে দেশ এবং বিদেশের কাছে তুলে ধরার লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

এই কর্মশালা উপলক্ষে এদিন বাঁশ ও বেতের বিভিন্ন সামগ্রী প্রদর্শনের ব্যবস্থা করা হয় ।কর্মশালায় উপস্থিত মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ বিশ্বব্যাংকের প্রতিনিধিরা এই সামগ্রী গুলি ঘুরে দেখেন ।এদিন বিশ্বব্যাংকের প্রতিনিধিরা রাজ্যের বাঁশ ও বেতের উৎপাদিত সামগ্রী গুলির প্রশংসা করেন। রাজ্যের আর্থিক বুনিয়াদ সুদৃঢ়করণে বাঁশ বেতের শিল্প অচিরেই বিরাট ভূমিকা নেবে বলে দাবি করেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *