এআই ইম্প্যাক্ট সামিট কাণ্ডে ধৃত সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি উদয় ভানু চিবকে অবিলম্বে মুক্তির দাবিতে গণ অবস্থান পালন করল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস ।বুধবার কংগ্রেস ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
চলতি মাসের 16 থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লিতে এআই ইম্প্যাক্ট সামিট অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বিশ্বের কুড়িজন রাষ্ট্রনেতা উপস্থিত ছিলেন ।প্রায় ১০০ জন বিশেষজ্ঞ অংশগ্রহণ করেছিলেন ।এই সামিটে ভারত আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তির বিরোধিতা করে শার্ট খুলে বিক্ষোভ প্রদর্শন করে যুব কংগ্রেস নেতৃবৃন্দ ।এই ঘটনায় পুলিশ প্রায় ২০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি উদয় ভানু চিব কে মঙ্গলবার সকালে গ্রেপ্তার করে ।তাকে চারদিনের পুলিশ রিমান্ডে নিয়ে আসা হয় ।সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি উদয় ভানু চিবকে অবিলম্বে মুক্তির দাবিতে মঙ্গলবার থেকেই দেশের বিভিন্ন প্রদেশে আন্দোলন শুরু করে যুব কংগ্রেস কর্মী সমর্থকরা ।এর অঙ্গ হিসেবে বুধবার গণ অবস্থান কর্মসূচি পালন করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। কংগ্রেস ভবনের সামনে পালিত হয় এই গণ অবস্থান কর্মসূচি ।কর্মসূচি থেকে অবিলম্বে সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতিকে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। এই কর্মসূচি প্রসঙ্গে রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা জানান, সম্প্রতি ভারত এবং আমেরিকার মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে। এই বাণিজ্য চুক্তির ফলে দেশবাসী এবং দেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। সম্প্রতি অনুষ্ঠিত এআই সামিটে এই চুক্তির বিরোধিতা করে যুব কংগ্রেস গণতান্ত্রিক পদ্ধতিতেই আন্দোলন সংঘটিত করেছিল ।এই ঘটনায় পুলিশ সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি উদয় ভানুর চিব কে গ্রেফতার করেছে ।এই ঘটনার তীব্র নিন্দা জানায় ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস ।অবিলম্বে সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতিকে মুক্তির দাবিতে তারা এই গণ অবস্থান কর্মসূচি পালন করছেন।
এদিন প্রদেশ যুব কংগ্রেসের এই গণ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্য প্রদেশ নেতৃবৃন্দ ।যুব কংগ্রেস নেতৃবৃন্দ জানান ,সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি কে অবিলম্বে মুক্তি না দিলে তারা আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলন সংঘটিত করে তুলবেন।













Leave a Reply