NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারীদের ত্রিবার্ষিক সম্মেলন

Spread the love

রবিবার স্টুডেন্ট হেলথ হোমে অনুষ্ঠিত হয় ইউনাইটেড পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতির ত্রিপুরা আঞ্চলিক কমিটি তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন । এদিনের সন্মেলনের মধ্য দিয়ে এরা পেনশন বৃদ্ধি এবং স্বাস্থ্য বিমার ব্যবস্থাসহ কেন্দ্রীয় সরকারের কাছে তাদের বিভিন্ন দাবি মিটিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন । কেননা তাদের অভিযোগ দৈনন্দিন চাহিদার সাথে সাযুজ্য রেখে একপ্রকার সমস্যার মধ্য দিয়েই দিন গুজরান হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অবসরপ্রাপ্তদের বলে । এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিষ্ণুপদ সাহা, সংগঠনের সেক্রেটারী বিজন চন্দ্র রায়, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিপ্র কুমার সাহা ও সমীর কুমার কুন্ডু সহ অন্যান্যরা ।

এদিন সংগঠনের এক সদস্য জানান, অবসরে যাওয়ার পর সামান্য পেনশন দিয়ে দৈনন্দিন চাহিদা সম্ভব হয়ে উঠছে না। কেননা ২০১০ সালের পর থেকে অতীতের ন্যায় পেনশন দেওয়া বন্ধ হয়ে গেছে। যার ফলে বৃদ্ধ বয়সে খরচ মেটানো দায় হয়ে দাঁড়িয়েছে। তাই তাদের দাবী, আবারও পুরোনো পদ্ধতিতে পেনশন দেওয়া হোক। তার পাশাপাশি তিনি জানান বয়স বাড়ার সাথে সাথে বাড়ছে রোগব্যাধিও। যার ফলে, স্বাস্থ্য বিমা ছাড়া চিকিৎসার খরচ বহন করা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তাই, স্বাস্থ্য বিমার সুবিধা সাথে জিএসটি ছাড়ের দাবি জোরালোভাবে জানানো হয়েছে এদিনের সম্মেলনস্থল থেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *