শিশুদের অধিকারের উপর স্টেক হলডাসদের নিয়ে এক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করলো ভ্যালেন্টারী হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার। রাজধানীর আই এম এ হাউসে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা,পশ্চিম জেলার সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা।
শিশুদের অধিকার সংক্রান্ত বিষয়ে সারাদেশব্যাপী এক প্রচার অভিযান চলছে। আগামী 31 মার্চ পর্যন্ত এই প্রচার চলবে ।এর অঙ্গ হিসেবে বুধবার রাজধানীর আইএমএ হাউজে এক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে ভলেন্টিয়ারি হেলথ অর্গানাইজেশন অফ ত্রিপুরা বা ভ্যাট।মিরাকেল ফাউন্ডেশন ইন্ডিয়ার ব্যবস্থাপনায় এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা সহ অন্যান্যরা ।এই কর্মশালায় শিশুদের অধিকার নিয়ে যে সমস্ত সামাজিক সংগঠনগুলো কাজ করে থাকে তাদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন ।উপস্থিত ছিলেন পঞ্চায়েত স্তরের প্রতিনিধিরাও ।মূলত শিশুশ্রম এবং বাল্যবিবাহ রোধ নিয়ে শিশুদের সাথে কিভাবে কাউন্সিলিং করা হয় ,কিভাবে তাদের অভিভাবকদের বোঝানো হয় ,সেই সম্পর্কে এই কর্মশালা ।ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার আধিকারিক ডক্টর সুজিত ঘোষ এই সংবাদ জানান।
প্রসঙ্গত উল্লেখ্য যে দীক্ষিত ভারত নির্মাণের লক্ষ্যে দেশকে শিশুশ্রম এবং বাল্যবিবাহ মুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার ।এই প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই চলছে বিভিন্ন রকম কর্মশালা এবং প্রচার অভিযান ।এই লক্ষ্যেই এদিনের এই কর্মশালা।













Leave a Reply