সুপ্রিম নির্দেশ মেনে পথকুকুর ও পশুদের জন্য পশু জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্র এবং সেল্টার হাউস স্থাপন করতে হবে ।ত্রিপুরাতেও রাজ্যের পৌরনিগম, পৌরসভা ,নগর পঞ্চায়েত এবং স্থানীয় প্রশাসনকে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা করতে হবে ।এদিন সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান রাজ্য সরকারের পশু কল্যাণ দপ্তরের সচিব দীপা ডি নায়ার।
২০২৫ সালের ৮ নভেম্বর নয়া দিল্লির এনসিআর এলাকায় পথপুকুর এবং প্রাণীদের নিয়ে একটি রায় দান করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই নির্দেশনামা সারা রাজ্যে চালু করতে হবে ।সেই মতো ত্রিপুরাতেও সুপ্রিম কোর্টের নির্দেশ মানার পরিকাঠামো গড়ে তুলতে হবে। পরিকাঠামোর মধ্যে রয়েছে এনিমেল বার্থ কন্ট্রোল সেন্টার এবং এনিমেল শেল্টার হাউজ স্হাপন করা।এর আগে প্রতিটি স্থানেই একটি করে টাস্ক ফোর্স গড়তে হবে ।মূলত পৌরনিগম ,পৌরসভা, নগর পঞ্চায়েত এবং সাধারণ প্রশাসনকেই এই টাস্ক ফোর্স গড়তে হবে ।এই কমিটিগুলির অধীনে একটি করে হেল্প লাইন নাম্বার থাকবে ।কমিটিতে থাকতে হবে কুকুর এবং পশু ধরার প্রশিক্ষণপ্রাপ্ত লোকদেরও। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা ডি নায়ার এই সংবাদ জানান ।তিনি জানান ,সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের রায় অনুসারে এখন থেকে হাসপাতাল ,স্কুল ,বাসস্ট্যান্ড, এবং রেলওয়ে স্টেশন চত্বরে পথ কুকুর এবং পথ পশু থাকতে পারবেনা। জন নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট স্থান গুলি থেকে পথপুকুর এবং পথ পশুদের সরিয়ে নিতে হবে ।তিনি আরো জানান ,সংশ্লিষ্ট স্থানগুলি থেকে পথ কুকুরদের ধরে প্রথমে অ্যানিমেল বার্থ কন্ট্রোল সেন্টারে নিয়ে যেতে হবে। সেখানে পথ কুকুরগুলিকে নির্বীজকরণ এবং টিকাকরণ করতে হবে। এরপর সেখান থেকে পথ কুকুরগুলিকে পশু আশ্রয়স্থলে নিয়ে যেতে হবে। একইভাবে পথ পশুদের ক্ষেত্রেও এই পদ্ধতি অবলম্বন করতে হবে বলে জানান রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা দি নায়ার।
সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের এক আধিকারিক জানান ,রাজ্যের তিন জেলায় পশু আশ্রয় কেন্দ্র রয়েছে ।আগামী এক বছরের মধ্যে বাকি পাঁচ জেলায় এই এনিমেল সেল্টার হাউস স্থাপন করা হবে ।রাজধানী আগরতলায় হাঁপানিয়া এলাকায় রয়েছে এনিমেল বার্থ কন্ট্রোল সেন্টার ।এছাড়া আগরতলার আর কে নগরে এনিমেল শেল্টার হাউস রয়েছে ।তিনি আরো জানান, সাধারণ নাগরিকরা হেল্পলাইন নাম্বারে সংশ্লিষ্ট বিষয়ে আবেদন জানালে সেই আবেদন অনুসারে ব্যবস্থা গ্রহণ করবে বিশেষ টাস্ক ফোর্স।













Leave a Reply