NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

এডিসির ক্ষমতা বদল সময় অপেক্ষা মাত্র – মন্ত্রী বিকাশ দেববর্মা

Spread the love

এডিসিতে বিজেপির দ্বারা সরকার গঠন সময়ের অপেক্ষা মাত্র ।বুধবার সাংবাদিক সম্মেলনে দৃঢ়তার সাথে জানান জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। কেন্দ্রীয় বাজেট প্রস্তাবকে আদিবাসী জনগণের কল্যাণের বাজেট বলে আখ্যায়িত করেন তিনি।

বুধবার কেন্দ্রীয় সরকারের বাজেট প্রস্তাব নিয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। সাংবাদিক সম্মেলনে প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিকগুলি উল্লেখ করে তিনি জানান, জনজাতিদের সার্বিক উন্নয়নের জন্যই এই বাজেট। বাজেটে জনজাতি এলাকার সার্বিক উন্নয়ন, আদিবাসীদের সাথে সরাসরি সম্পর্ক স্থাপন প্রভৃতি বিষয়ে স্পষ্টভাবে বলা হয়েছে ।এই বাজেটে দরিদ্র বঞ্চিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অগ্রাধিকার সুনিশ্চিত করা হয়েছে ।মন্ত্রী জানান, গ্রামীণ উন্নয়নের ২ লক্ষ ৭৩ হাজার ১০৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ।এর অধিকাংশই আদিবাসী উন্নয়নের ব্যয় করা হবে ।পাশাপাশি জীবিকা সৃষ্টি ,আবাসন, পানীয় জল ,গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে এই বাজেটে ১ লক্ষ ৬২ হাজার ৬৭১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ।গরিব কল্যাণমুখী এই বাজেট পেশের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কে ধন্যবাদ জানান মন্ত্রী বিকাশ দেববর্মা।

সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান ,জনজাতি এলাকায় বিজেপি নেই বলে প্রচার চলছে ।কিন্তু হাজার হাজার মানুষ বিজেপিতে যোগদান করছেন ।পাহাড়ে ক্রমশই শক্তিশালী হচ্ছে বিজেপি ।তিনি জানান ,বাম আমলে ৩৫ বছর রাজ্যের জনজাতিরা শিক্ষা এবং অর্থনৈতিক ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে গেছে। গত পাঁচ বছর ধরে যারা এডিসিতে ক্ষমতায় ,তারা জাতির নামে শুধু ভোটই আদায় করে গেছে ।কিন্তু কোন উন্নয়ন করেনি ।তাই জনজাতিরা ক্ষুব্ধ ।মন্ত্রী বলেন ,পাহাড়ে ক্রমশই শক্তিশালী হচ্ছে বিজেপি। এডিসিতে সরকার গঠন কেবলমাত্র বিজেপির সময়ের অপেক্ষা মাত্র। জনগণ বিজেপির উপর আস্থা প্রকাশ করছেন।

সাংবাদিক সম্মেলনে জনজাতি কল্যাণ মন্ত্রী বলেন ,প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী জনজাতিদের মুক্তি দিতে পারবেন ।জনজাতিদের অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যেতে পারবেন। এই কারণেই হাজার হাজার মানুষ আজ বিজেপিতে শামিল হচ্ছেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *