NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

সুশাসনের ভিত্তিকে সুদৃঢ় করার অন্যতম মাধ্যম নীতি আয়োগ – মুখ্যমন্ত্রী

Spread the love

সুশাসনের ভিত্তি আরো সুদৃঢ় করবে নীতি আয়োগের এই তৃতীয় আঞ্চলিক সংলাপ। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে নীতি আয়োগে তৃতীয় আঞ্চলিক কর্মশালার উদ্বোধন করে এই প্রত্যাশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।

মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হোটেলে নীতি আয়োগের তৃতীয় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। নীতি আয়োগে রাজ্য সহায়তা মিশনের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয় ।কর্মশালাকে সাফল্যমণিত করতে রাজ্য সরকার এবং ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন যৌথভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ।পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের ১৪ টি রাজ্যের কর্মকর্তারা এই কর্মশালায় অংশগ্রহণ করেন ।এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কর্মশালায় সংশ্লিষ্ট রাজ্যগুলির আর্থসামাজিক রূপান্তরের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে ।এই ধরনের কর্মশালা সুশাসনের ভিত্তিকে আরো মজবুত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন ,এই কর্মশালা আঞ্চলিক পরিকাঠামোর উন্নয়নেও বিশেষ সাহায্য করবে।

এই কর্মশালায় পূর্ব ভারত এবং উত্তর- পূর্বাঞ্চলের ১৪ টি রাজ্যগুলির আধিকারিকরা সংশ্লিষ্ট এলাকার আর্থসামাজিক উন্নয়নের পন্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *