আসন্ন এডিসি নির্বাচনে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ জোড় করে পাহাড় দখলের ইঙ্গিত দিচ্ছেন ।গণমুক্তি পরিষদের প্রকাশ্য সমাবেশে এই অভিযোগ তুললেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী ।সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বাম নারী নেত্রী বৃন্দা কারাত বলেন, বিকাশের নামে সবচেয়ে বেশি মূল্য চুকাচ্ছেন দেশের আদিবাসীরা।
উপজাতি গণমুক্তি পরিষদের ২৩তম কেন্দ্রীয় সম্মেলনের প্রকাশ্য সমাবেশে বিজেপির বিরুদ্ধে সুর চরালেন বাম নেত্রী বৃন্দা কারাত এবং রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরী ।প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বৃন্দা কারাত বলেন ,বিকাশের ঠেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের জনজাতিরা ।তারা জমি এবং জল দিয়ে বিকাশের মূল্য চুকাচ্ছেন ।বক্তব্যে রেগা আইন বাতিল নিয়েও সরব ছিলেন তিনি ।তিনি বলেন, মনরেগায় কাজ করতেন দেশের ২০ শতাংশ আদিবাসী ।এদের মধ্যে সবচেয়ে বেশি রেগা শ্রমিক ছিলেন আদিবাসী মহিলারা। কারণ গরিবের জন্য কাজ নেই ,চাকরি নেই। সেখানে মন রেগা ছিল আমাদের একটা অন্যতম লাইফ লাইন, জীবনে বাঁচার একটা অন্যতম রাস্তা ছিল মন রে গা ।বামপন্থীরা লড়াই করে এই মন রেগা আইন চালু করেছিল। মোদি সরকার বলছে দেশে নাকি গরিব নেই। তাই ১০০ দিনের কাজের কোন প্রয়োজন নেই। এই কারণ তুলেই বাতিল করে দিয়েছে মন রেগা আইন ।বাম নারী নেত্রী অভিযোগ করে আরো বলেন ,খনিজ পদার্থের নামে দেশের লাখ লাখ আদিবাসীদের জমি দখল করে নেওয়া হচ্ছে।
প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিপ্রা মথা পরিচালিত এডিসি প্রশাসন এবং বর্তমান রাজ্য সরকারকে দুর্নীতি নিয়ে এক প্রকার কাঠগড়ায় তোলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী ।তিনি বলেন ,গত ৫ বছর ধরে এডিসিতে তিপ্রা মথা টাকা লুট করে চলছে। এর জন্য দায়ী বর্তমান রাজ্য সরকারও ।রাজ্য সরকার এখনো এডিসিতে তদন্ত কমিশন বসাতে পারে। কারণ এডিসির অধিকাংশ অফিসাররাই রাজ্য সরকারের ।কিন্তু এডিসি নিয়ন্ত্রণে সরকার কোন ভূমিকা গ্রহণ করেনি ।তিনি জানান ,এই নিরিখেই এডিসির দুর্নীতি নিয়ে বকলমে দায়ী মুখ্যমন্ত্রীও। বিরোধী দলনেতা আরো বলেন ,সামনেই এডিসি নির্বাচন ।আর এই নির্বাচনে ২৮ টি সিটের মধ্যে ২৮ টি সিটই বিজেপি দখল করার কথা বলছে ।তারা জনগণকে ভোট দেওয়ার আহবান না জানিয়ে বলছেন দখল করব ।এর অর্থ কি? মানে ছাপ্পা ভোট দিয়ে অন্য রাজ্যগুলির মত ক্ষমতা দখল করা ।তিনি অভিযোগ করে বলেন ,মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতারা এই ইঙ্গিত দিচ্ছেন।
প্রকাশ্য সমাবেশে বর্তমান শাসক দলের দুর্নীতি বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জনজাতিদের প্রতি আহ্বান জানান অন্যান্য বাম নেতৃবৃন্দও । সমাবেশে গ্রাম পাহাড়ের নগ্নপদি জনজাতিদের উপস্থিতি ছিল লক্ষণীয় ।এডিসি নির্বাচনের আগে এই উপস্থিতির হার মথা এবং বিজেপি নেতৃবৃন্দের ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট বলে মনে করছে রাজ্যের রাজনৈতিক তথ্য বিজ্ঞ মহল।













Leave a Reply