NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

আগরতলা পুর নিগমের পূর্ব জোনের স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি

Spread the love

গতকাল ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপিত করা হয়েছে, সে উপলক্ষে আজ 27 শে জানুয়ারি আগরতলা পুর নিগমের পূর্ব জোনের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি আয়োজিত হয়। এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের পূর্ব জোনের চেয়ারম্যান সুখময় সাহা, ২৩ নং ওয়ার্ডের কর্পোরেটর মনিমুক্তা ভট্টাচার্য, ২৫ নং ওয়ার্ডের কর্পোরেটর সীমা দেবনাথ, অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপাল কমিশনার শান্তনু দত্ত, বিশিষ্ট সমাজসেবী অরিন্দম চৌধুরী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পুর নিগমের কর্মীরা।

এদিন পূর্ব জোনের চেয়ারম্যান সুখময় সাহা সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিবেশকে রোগমুক্ত রাখতে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিকে হাতিয়ার বানিয়েছেন, তাই প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানের ডাকে সাড়া দিয়ে আগরতলা পুর নিগমের ইস্ট জোনের এই উদ্যোগ। তাছাড়া আমরা আশাবাদী আমাদের এই কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে সমাজের সকল স্তরের মানুষ স্বচ্ছতাকে লক্ষ্য করে নিজেদের বাড়িঘরের পাশাপাশি আশপাশ এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে পরিবেশকে রোগমুক্ত করতে এবং নির্মুল রাখতে এগিয়ে আসবে বলে আশা ব্যক্ত করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *