রাজ্য বাসীর সুবিধার্থেই নতুন দিল্লির ত্রিপুরা ভবনের সম্প্রসারণ ।সোমবার নতুন দিল্লির বীর টিকেন্দ্রজিৎ মার্গে ত্রিপুরা ভবনের সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।
দিল্লিতে বিজেপি শাসিত দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের বিশেষ বৈঠক চলছে ।এই বৈঠকে যোগ দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন ।দিল্লি অবস্থান কালে মুখ্যমন্ত্রী সোমবার সকালে নতুন দিল্লির বীর টিকেন্দ্রজিৎ মার্গের ত্রিপুরা ভবনের সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ,রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায়, উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন, শিল্প এবং বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা ,উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস ,বিধায়ক ভগবান দাস সহ অন্যান্যরা। এদিন বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুজো করে টিকেন্দ্রজিৎ মার্গে ত্রিপুরা ভবনের সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যবাসীর স্বার্থে দিল্লির ত্রিপুরা ভবনের সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছিল। তাই 2 কোটি 95 লক্ষ টাকা ব্যয়ে ছয়টি কক্ষ এবং দুটি হল রুম নির্মাণের এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে ।এই প্রকল্প ত্রিপুরা ভবনের পরিকাঠামুকে শক্তিশালী করবে বলে জানান মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত উল্লেখ্য যে দিল্লির দ্বরকায় নতুন করে একটি ত্রিপুরা ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য সরকার ।সংশ্লিষ্ট জমি কেনাও হয়ে গেছে ।অবিলম্বেই দিল্লির দ্বরকায় নতুন ত্রিপুরা ভবনের নির্মাণ কাজ শুরু হবে।













Leave a Reply