NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

চা বাগানে বেআইনী লকআউট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন বামেদের

Spread the love

হরিশ নগর চা বাগানে বেআইনী লকআউট প্রত্যাহারে উদ্যোগ গ্রহণের দাবিতে শ্রম দপ্তরের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো সিআইটিইউ অন্তর্গত ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন ।এই কর্মসূচি উপলক্ষে এ দিন সংগঠনের পক্ষ থেকে রাজধানীতে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয় ।বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম ভবনের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এর নেতৃত্ব ছিলেন সিআইটিইউ রাজ্য সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত। এদিন তিনি জানান ,গত 5 জানুয়ারি থেকে হঠাৎ করে হরিশ নগর চা বাগান বন্ধ হয়ে গেছে ।মালিকপক্ষ সব অফিস বন্ধ করে চলে গেছে। চা বাগানের শ্রমিকরা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন। রাজ্য সরকার এখন পর্যন্ত সংশ্লিষ্ট শ্রমিকদের পাশে দাঁড়ানোর কোন উদ্যোগ গ্রহণ করেনি। তিনি আরো জানান ,রাজ্যে একটা শ্রমিক বিরোধী সরকার চলছে ,যারা মুখে কথা বলা ছাড়া মানুষের কল্যাণে কোন কাজ করছেনা। তারা কেবল প্রতিশ্রুতিই দিতে পারে ।তাই সংশ্লিষ্ট ক্ষেত্রে দ্রুত উদ্যোগ গ্রহণের মাধ্যমে পুনরায় হরিশ নগর চা বাগান চালু করার দাবিতে তারা এদিন শ্রম-ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *