NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

প্রধানমন্ত্রীর বিকশিত ভারত নির্মাণ যাত্রার প্রেরণা সঞ্চার করবে বন্দেমাতরম সংগীত- মুখ্যমন্ত্রী :

Spread the love

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম সংগীত দেশের জাতীয় চেতনা এবং আত্মমর্যাদা বৃদ্ধির পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত গড়ে তোলার যাত্রার প্রেরণাও যোগাবে। বৃহস্পতিবার এক ভিডিওবার্তায় রাজ্যবাসীকে বন্দেমাতারাম সংগীতের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগদানের আহ্বান জানিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।

৭ নভেম্বর শুক্রবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দেমাতারম জাতীয় সংগীতের ১৫০ বছর পূর্তি হচ্ছে ।বন্দেমাতরম জাতীয় সংগীতের দেড়শ বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী বিভিন্ন পর্যায়ের অনুষ্ঠান করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই মতো দেশের সবকটি রাজ্যের সাথে ত্রিপুরাতেও শুক্রবার ৭ নভেম্বর থেকে বর্ষব্যাপী বন্দেমাতরম জাতীয় সংগীতের দেড়শ বছর পূর্তি অনুষ্ঠান হবে ।রাজ্যেও চারটি পর্যায়ে হবে এই বছর ভর অনুষ্ঠান ।শুক্রবার এর কেন্দ্রীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে মহাকরণে ।এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। শুক্রবার একই সাথে জেলা ,মহকুমা ,ব্লক, পৌর পরিষদ, নগর পঞ্চায়েত সহ সমস্ত অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে এই অনুষ্ঠান হবে। এই সমস্ত অনুষ্ঠানে সকল অংশের জনগণকে অংশগ্রহণ করার জন্য বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।ভিডিও বার্তিয় মুখ্যমন্ত্রী বলেন, বন্দেমাতরম গান লক্ষ লক্ষ দেশবাসীকে ভারত মাতার সেবায় অনুপ্রাণিত করেছিল। দেড়শ বছর আগে দেশমাতৃকার বন্দনায় এই গান রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।এই গান লক্ষ লক্ষ দেশবাসীকে মুক্তির উদ্দীপনা এবং আত্মত্যাগের প্রেরণা যুগিয়ে ছিল ।মুখ্যমন্ত্রী বলেন, এই বন্দেমাতরম সংগীত দেশের জাতীয় চেতনা এবং আত্মমর্যাদা বৃদ্ধির পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের বিকশিত ভারত গড়ে তোলার যাত্রার প্রেরণা সঞ্চার করবে।

প্রসঙ্গত উল্লেখ্য যে বন্দেমাতারাম সংগীতের সার্ধশতবর্ষ পূর্তি অনুষ্ঠান উদযাপন উপলক্ষে রাজ্যের সমস্ত জেলাভিত্তিক অনুষ্ঠান গুলিতে উপস্থিত থাকবেন মন্ত্রিসভার সদস্যরা ।মহাকুমা ভিত্তিক অনুষ্ঠানগুলিতে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট মহকুমার বিধায়করা। মোট চারটি পর্যায়ে বছরভর এই অনুষ্ঠান চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *