NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

বিচারপতি এবং আইনজীবীদের অভিনন্দন জানালো টিটিডিসি

Spread the love

স্থির বেতনে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে উচ্চ আদালতের ঐতিহাসিক রায়দানের জন্য মুখ্য বিচারপতি এম এস রামাচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালিত কে অভিনন্দন জানিয়েছে টেট টিচার্স ডেভেলপমেন্ট কমিটি। শনিবার আগরতলা প্রেসক্লাবের সাংবাদিক সম্মেলন করে সংগঠনের পক্ষ থেকে এই আইনী লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট আইনজীবীদেরও অভিনন্দন জানানো হয়।

স্হির বেতনে নিয়োগ প্রক্রিয়া নিয়ে টেট টিচার্সদের পক্ষ থেকে টেট টিচার্স ডেভেলপমেন্ট কমিটির ব্যানারে উচ্চ আদালতে এক রিট পিটিশন দাখিল করা হয়। এই মামলার শুনানি শেষে সম্প্রতি ৮ জানুয়ারি উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ একটি ঐতিহাসিক রায় প্রদান করে ।এই ঐতিহাসিক রায় প্রদানের জন্য উচ্চ আদালতের প্রধান বিচারপতি এম এস রামাচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালিত কে ত্রিপুরা টেট টিচার্স ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করা হয় ।শনিবার আগরতলা প্রেস ক্লাবে আহুত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সুবল রঞ্জন রায় এবং সভাপতি বাদল পাল বিচারপতিদের অভিনন্দন জানান। পাশাপাশি এই আইনী লড়াইয়ে ত্রিপুরা টেট টিচার্স ডেভেলপমেন্ট কমিটির পক্ষের হয়ে যে আইনজীবীরা অংশগ্রহণ করেছিলেন তাদেরকেও অভিনন্দন জানানো হয় ।এই আইনজীবীরা হলেন পুরুষোত্তম রায় বর্মন, সমরজিত ভট্টাচার্য এবং কৌশিক নাথ।

এ দিনের সাংবাদিক সম্মেলনে এই আইনী লড়াই চালিয়ে যাওয়ার জন্য যে সকল শিক্ষক-শিক্ষিকারা সংগঠনকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *