NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

দিল্লির পর এবার ভয়াবহ বিস্ফোরণ ঘটল জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের নাগাম থানায়

Spread the love

নিউজ আপডেট ত্রিপুরা ওয়েব ডেস্ক – দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো ভয়াবহ বিস্ফোরণের ঘটনা সামনে এলো। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরে শ্রীনগরের নাগাম থানায়, জানা যায় বিস্ফোরক গুলি জৈশ-ই- মোহাম্মদের পোস্টার ঘিরে অক্টোবরের মাঝামাঝি শুরু হওয়া তদন্তে উদ্ধার করা হয়েছিল। কেননা সন্দেহ ছিল বড় অন্তরাজ্য জঙ্গি মডিউলের। শুক্রবার রাতে পুলিশ, ফরেন্সিক দপ্তর বিস্ফোরকগুলি স্যাম্পলিং করছিলেন ঠিক তখনই গভীর রাতে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ফলে ৯ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন ২৯ জন। তাদের মধ্যে ছিল ভারতীয় সেনাবাহিনীর ৯২ বেজ, তাদেরকে সের-ই- কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছায় উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এবং নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। বিস্ফোরণের ফলে থানার বড় অংশ ধসে পড়ে এবং ভশ্মীভূত হয় বহু গাড়ি। এই ঘটনার তদন্তের সূত্র ধরে পুলিশ এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করেছে যার মধ্যে রয়েছে একজন ইমামসহ কয়েকজন চিকিৎসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *