NEWS UPDATE TRIPURA

নিরপেক্ষ সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ

শিশুদের সার্বিক বিকাশে জোর, ছাত্রী নিবাস পরিদর্শনে শিশু সুরক্ষা অধিকার কমিশন

Spread the love

সুস্থ ও সমৃদ্ধ ভারত গড়ে তোলার মূল ভিত্তি হল শিশুদের সঠিকভাবে গড়ে তোলা। শিশুদের পুষ্টিকর খাদ্য, উন্নত শিক্ষাব্যবস্থা এবং শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করাই ভবিষ্যৎ প্রজন্মকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর অন্যতম প্রধান শর্ত। এই লক্ষ্যকে সামনে রেখেই তপশিলি জাতি ও তপশিলি উপজাতি অধীনে পরিচালিত রাজ্যের বিভিন্ন ছাত্রী নিবাস পরিদর্শনে নামে শিশু সুরক্ষা অধিকার কমিশনের এক প্রতিনিধি দল।

বৃহস্পতিবার কমিশনের প্রতিনিধি দল বিভিন্ন ছাত্রী নিবাস ঘুরে দেখেন এবং সেখানকার পরিকাঠামো, আবাসিকদের সুযোগ-সুবিধা, খাদ্য ব্যবস্থা ও শিক্ষার পরিবেশ খতিয়ে দেখেন। এদিন প্রতিনিধি দলটি ডক্টর বি আর আম্বেদকর ছাত্রী নিবাস এবং তুলসীবতী ছাত্রী নিবাসও পরিদর্শন করে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তি দেববর্মা, মেম্বার চামেলী সাহা সহ অন্যান্য সদস্যরা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে চেয়ারপারসন জয়ন্তি দেববর্মা জানান, পরিদর্শনের সময় ছাত্রী নিবাসগুলিতে যে সমস্ত ত্রুটি ও সমস্যার বিষয় নজরে এসেছে, সেগুলি দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শিশুদের নিরাপদ ও উন্নত পরিবেশ নিশ্চিত করতে কমিশন সবসময় সচেষ্ট বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *